সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মেয়ের কণ্ঠে বাবার শেষ গান

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার প্রয়াত হয়েছেন ২০২২ সালের ৪ সেপ্টেম্বর। এর মাত্র দুই দিন আগেও একটি গান রচনা করেছিলেন তিনি। সেটিই তাঁর লেখা শেষ গান। চার বছর পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে ‘মেঘলা আকাশ’ শিরোনামের সেই গান।

গেয়েছেন তাঁরই কন্যা দিঠি আনোয়ার, সঙ্গে অপু আমান। সুর-সংগীতও অপুর। কালের কণ্ঠকে দিঠি বলেন, ‘মারা যাওয়ার দুই দিন আগেই গানটি লিখেছিলেন বাবা, সেদিনই অপুকে বাসায় ডেকে এর সুর করিয়েছিলেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশটা তিনি দেখে যেতে পারলেন না।
’ ঈদ উপলক্ষে নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করবেন দিঠি। জানালেন, এরই মধ্যে গানের ভিডিওর কাজ সেরেছেন। গানটির মাধ্যমে নিজের ইউটিউব চ্যানেলের যাত্রাও করবেন শিল্পী। 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com