সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বৈশাখ তুমি এলে স্বপ্নের ডানা মেলে

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
বৈশাখ বৈশাখ

পুরাতন ভেসে যাক

মধুভরা মৌচাক

তোড়জোড় হাঁকডাক

হাসিরাশি ঝাঁক ঝাঁক

ওই এলো এলো রে

এসো এসো সব্বাই

সময় যে নাই নাই

সবে চোখ মেলো রে।

বচ্ছর পুরাতন

দ্যায় পিছু হণ্টন

হারিয়ে সে গেল রে।

 

উল্লাস হইচই

মিলবে না কূল থই

খাব মুড়ি মোয়া খই

মেলা শুরু তোরা কই?

ঝটপট চলে আয়

বৈশাখ পায় পায়

এসে গেছে এসেছে

স্বপ্নের অঙ্কুর

প্রাণরসে ভরপুর

খুশিগাঙে ভেসেছে।

 

বৈশাখ বৈশাখ

ফলে ফুলে ভরা থাক,

আসে ঝড়-বৃষ্টি

নতুনের সৃষ্টি

বৈশাখ বৈশাখ

ভালো থেকো ঠিকঠাক

ব্যর্থতা মুছে যাক

ইচ্ছেরা ভাষা পাক।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com