সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিধাতার দান

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

গাছে গাছে দেখে চোর আম জাম লিচু,

চুপিসারে ফাঁক বুঝে নিয়ে নিত কিছু।

মনুমিয়া বুঝে গতি হাতে নিয়ে দাটা,

রাতে গিয়ে দিত বেঁধে গাছে গাছে কাঁটা।

 

চোখ যাতে না লাগে, সে নিয়ে এক চাটা,

হাঁড়িমাঝে এঁকে চোখ দিত সাথে ঝাঁটা।

নিশিকালে নিশাচরে ফল যেই খেত,

মনুমিয়া গাছতলে বারেবারে যেত।

 

এখনো সে আম লিচু আছে ঝুলে ডালে,

কিন্তু তা জুটে না আজ মনু দার ভালে।

 

গতকাল মনুমিয়া হাতপাও নেড়ে,

চলে যায় পরপারে ভবমায়া ছেড়ে।

ফলমূল যাই বলো বিধাতার দান,

শুধু জুটে তার ভালে যাকে তিনি চান।

 

”

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com