সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

কালিজিরা চাষে কৃষকের মুখে হাসি

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

কালিজিরা প্রকৃতির এক মহৌষধ। চৌহালীতে যমুনা নদীর চরাঞ্চলে এ ফসল চাষে লাভবান হচ্ছেন কৃষকরা। কালিজিরা মসলা হিসেবে ব্যবহারের পাশাপাশি এর বীজ থেকে তেল পাওয়া যায়। এ ছাড়া এর ফুলের মধুও বিশ্বব্যাপী দামি মধু হিসেবে বিবেচিত।

ফলে কৃষকরা দিন দিন এ রবিশষ্য চাষে ঝুঁকছেন। 

কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে যমুনা নদীবিধৌত চৌহালীর চরাঞ্চলের সাতটি ইউনিয়নে কালিজিরার চাষ হয়েছে। নভেম্বর মাসের মাঝামাঝি এর চাষ শুরু হয়। মার্চের শেষ দিকে শুরু হয় ফসল তোলা।

প্রতি বিঘায় চার মণ কালিজিরা উৎপন্ন হয়। প্রতি মণ কালিজিরার বাজারমূল্য ১২ থেকে ১৩ হাজার টাকা। 

উপজেলার স্থল ইউনিয়নের মালীপাড়ার কৃষক মোজাম্মেল হক বলেন, এ বছর এক বিঘা জমিতে কালিজিরা চাষ করতে ১০ থেকে ১৫ হাজার টাকা ব্যয় হয়েছে। প্রায় চার মণ কালিজিরা পাওয়া গেছে।

প্রতি মণ বিক্রি করে ১২ থেকে ১৩ হাজার টাকা পাওয়া যাবে। একই ইউনিয়নের গোসাইবাড়ী চরের কৃষক নুর আলম বলেন, কালিজিরা চাষ লাভজনক। এ বছর উপজেলা কৃষি অফিস থেকে পাওয়া রাসায়নিক সার ও বীজ দিয়ে চাষ করে ফলন ভালো হয়েছে। 

চৌহালী উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, উপজেলায় ২৯ হেক্টর জমিতে কালিজিরার চাষ হয়েছে। যমুনা চরের মাটি পলিবাহিত হওয়ায় কালিজিরা চাষের জন্য খুবই উপযোগী।

আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর বাম্পার ফলন হয়েছে। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা বলেন, কালিজিরা আয়ুর্বেদীয়, ইউনানি, কবিরাজি ও লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়। মসলাজাতীয় এই ফসল পাঁচ ফোড়নের একটি উপাদান। ভর্তা করেও খাওয়া যায়। কালিজিরায় ফসফেট, লৌহ ও ফসফরাস জাতীয় উপাদানসহ প্রায় শতাধিক পুষ্টি ও উপকারী উপাদান রয়েছে। এ ছাড়া ক্যান্সার প্রতিরোধক কেরটিন, বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান এবং অম্লরোগের প্রতিষেধক। কালিজিরা খাদ্যাভাসের ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। কালিজিরা ফুলের মধু উত্কৃষ্ট মধু হিসেবে বিশ্বব্যাপী বিবেচিত। ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে কালিজিরার ফুল ফোটে, তখন মৌমাছিরা এর মধু সংগ্রহ করে। এই মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ রয়েছে। কালিজিরার তেল শরীরের জন্য অনেক উপকারী। বর্তমানে কালিজিরা ক্যাপসুলও বাজারে পাওয়া যায়। সরকারি কৃষি প্রণোদনা পেলে সিরাজগঞ্জের চরাঞ্চলে এর চাষ আরো ছড়িয়ে দেওয়া সম্ভব। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com