সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সুমাইরার স্বপ্নজুড়ে গান

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

গান গেয়ে এরই মধ্যে পরিচিতি পেয়েছেন কুষ্টিয়ার মেয়ে সুমাইরা সঙ্গী। টেলিভিশন অনুষ্ঠান থেকে শুরু করে স্টেজ শো, সামাজিক যোগাযোগ মাধ্যম—সব জায়গাতেই সমানতালে গাইছেন এই শিল্পী। বয়স যখন সাত, তখন থেকেই গানের সঙ্গে তাঁর সখ্য। তখন থেকেই নিয়মিত মঞ্চে গেয়ে আসছেন।

তাঁর সংগীত জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়েছিল ২০১৪ সালে, সে বছর রিয়ালিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’য় অংশ নিয়ে নজর কাড়েন। 

সুমাইরা বলেন, ‘গানে হাতেখড়ি আমার বাবার কাছেই। এরপর দীর্ঘদিন ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী এবং শফি মন্ডলের কাছে তালিম নিয়েছি।’

রোজার ঈদেও সুমাইরার কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন গান ‘তোমার কথা পড়লে মনে’।

জাহিদ বাশার পংকজের কথা, সুর ও সংগীতে গানটি শ্রোতারা বেশ পছন্দও করেছেন। সুমাইরা জানালেন, কোরবানির ঈদেও তাঁর আরেকটি গান প্রকাশিত হবে। সেটি সুর ও সংগীত করছেন আকাশ মাহমুদ। ‘আমি আসলে ফোক গান বেশি পছন্দ করি।
তবে আধুনিক গানও ভালো লাগে। আগামীতে এই দুই ধরনের গানই সমানতালে করতে চাই’, বলেন নতুন প্রজন্মের এই কণ্ঠশিল্পী। 

জন্ম কুষ্টিয়ায় হলেও এখন ঢাকায় থাকেন। টেলিভিশনের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে নিয়মিত মঞ্চে গান করেন সুমাইরা। মঞ্চে গাইতেই তাঁর ভালো লাগে বেশি।

বলেন, ‘মঞ্চে গাওয়ার সময় অন্য রকম ভালো লাগা কাজ করে। শ্রোতার ফিডব্যাক পাওয়া যায় সরাসরি। গানের তালে দর্শক-শ্রোতা যখন সুর মেলায় খুব আনন্দ লাগে। মনে হয় শিল্পী জীবনের সার্থকতা এটাই। মৃত্যুর আগের দিন পর্যন্ত গানের সঙ্গেই থাকতে চাই আমি।’ 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com