সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

কেন্দুয়ায় চৈত্র সংক্রান্তির ‘খনার মেলা’

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে খনার মেলা।

জেলার গড়াডোবা ইউনিয়নের আঙ্গারোয়া গ্রামে এ মেলার আয়োজন করা হয়।

সোমবার ভোর থেকে শুরু হওয়া দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলসহ কলকাতা থেকে আগত কবি ও শিল্পীরা অংশ নেন। এতে গ্রামটি একদিনের জন্য রূপ নেয় দুই বাংলার সাংস্কৃতিক মিলনমেলায়।

আয়োজকরা জানান, সাবেক ইউপি চেয়ারম্যান বদরুন নূর চৌধুরী লিপনের বাড়িতে গড়ে ওঠা ‘মঙ্গলঘর পরিসর’ থেকেই গত তিন বছর ধরে এ মেলার আয়োজন করা হচ্ছে। বাংলার কৃষি, কৃষ্টি ও জ্ঞানচর্চাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।

মেলায় গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আড্ডার আয়োজন করা হয়। শিশুদের আঁকা ছবিতে গ্রামীণ জীবন ও কৃষিনির্ভর প্রকৃতির নানা চিত্র ফুটে ওঠে। পরে বিজয়ীদের গাছ দিয়ে পুরস্কৃত করা হয়।

Advertisement

আয়োজকদের একজন শিল্পী কফিল আহমেদ জানান, খনার বচন ও কৃষিজ্ঞানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং মানুষের মধ্যে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করাই এ মেলার উদ্দেশ্য।

মেলায় সংগীত পরিবেশন করেন মৌসুমি ভৌমিক ও কৃষ্ণকলিসহ দেশ-বিদেশের বিভিন্ন শিল্পী ও বাউলরা। তারা খনার বচন তুলে ধরে কৃষির সঙ্গে তার সম্পর্ক ও ঐতিহ্য নিয়ে কথা বলেন।

দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় বাসিন্দারাও অংশ নিয়ে আনন্দ উপভোগ করেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com