সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

কানাডার অটোয়া পার্লামেন্টে বাংলাদেশি ডলি বেগম নির্বাচিত

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে
কানাডার মূলধারার রাজনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। গত সোমবার অনুষ্ঠিত ফেডারেল উপনির্বাচনে স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে বিশাল ব্যবধানে জয়ী হয়ে তিনি প্রথমবারের মতো কানাডার পার্লামেন্টের সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। লিবারেল পার্টির প্রার্থী হিসেবে লড়ে ডলি বেগম তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডায়ানা ফিলিপোভাকে বিপুল ভোটে পরাজিত করেন। এর আগে তিনি একই এলাকা থেকে অন্টারিও প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিপি) এবং প্রাদেশিক এনডিপি দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ডলি বেগম ২০ হাজার ১১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী পেয়েছেন পাঁচ হাজার ৩০০ ভোট। ফেডারেল রাজনীতিতে নামার লক্ষ্যে তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রাদেশিক পরিষদ থেকে পদত্যাগ করে লিবারেল পার্টিতে যোগ দিয়েছিলেন। এই জয়ের মাধ্যমে তিনি বিল ব্লেয়ারের স্থলাভিষিক্ত হলেন।
 

ডলি বেগম ১৯৮৯ সালে বাংলাদেশের মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করেন। শৈশবে মা-বাবার সঙ্গে কানাডায় পাড়ি জমান। তাঁর বেড়ে ওঠা ও পড়াশোনা টরন্টোর স্কারবোরো এলাকায়। সূত্র : ওয়েবসাইট

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com