আজ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে মুক্তাগাছা উপজেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু। এ সময় তিনি বৈশাখী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। নতুন বছরের এই আনন্দঘন আয়োজনে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত ও মুখরিত।