সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বৈশাখ আসবে পালকি চড়ে

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে
বৈশাখের আনন্দে মেতেছে আমাদের গন্ধা গ্রাম। আনন্দের ঢেউটা বেশি গহীনপুরে। আগে থেকেই এখানে আমরা সবাই আসি বই পড়তে। পহেলা বৈশাখে শোভাযাত্রা বের করি।

এত দিন ছোট পরিসরে সাদামাটা আয়োজন ছিল। কিছুদিন আগে আমাদের গহীনপুরে এসেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। আমাদের কর্মকাণ্ড তিনি পত্রিকায় পড়েছিলেন, ভিডিওতেও দেখেছিলেন। তাই এবার উপজেলার বৈশাখী শোভাযাত্রার আয়োজনের দায়িত্ব দিলেন আমাদের সুমন স্যারকে।
তিনি চলে যাওয়ার পর সুমন স্যার আমাদের 

বৈশাখ আসবে পালকি চড়ে

সবাইকে ডেকে বললেন, এবার বেশ বড় আকারে শোভাযাত্রা বের করব আমরা। তোমরা আমার সঙ্গে থাকবে? ‘হ্যাঁ’ বলে সেদিন থেকেই কাজে লেগে গেলাম। কয়েকজনকে নিয়ে আলাদা দল করে দিলেন স্যার। একেক দলের একেক কাজ।

আমরা সবাই মিলে মাছ, পাখি, হাতপাখা, একতারা, ঘুড়ি. মই, লাঙল, কাকতাড়ুয়াসহ অনেক কিছু বানিয়েছি। ওহ, বলতে ভুলে গেছি—বেশ বড় আকারের একটা রঙিন পালকিও বানিয়েছি আমরা। প্রথম কাঠামো বা অবয়ব বানিয়ে পরে রং করেছি। রঙিন ফুল, পাখি, মাছ দেখে নিজেদেরই অনেক আনন্দ 

বৈশাখ আসবে পালকি চড়ে

লাগছে। বিষয়গুলো আমাদের কাছে একদমই নতুন।

এত দিন মনে করতাম শুধু ছবি আঁকাই আর্ট। কিন্তু শোভাযাত্রার কাজটি করতে শিল্পের অনেক নতুন মাধ্যম সম্পর্কে হাতে-কলমে জানার সুযোগ হলো। পহেলা বৈশাখের দিন ভোরে আমরা হাজির হব গহীনপুরে। সেখান থেকে যাব উপজেলা পরিষদে। সেখানে সকাল ৯টায় শুরু হবে আমাদের মঙ্গল শোভাযাত্রা। শেষ হবে গহীনপুরে এসে। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। 

বৈশাখ আসবে পালকি চড়ে

 

অনামিকা বণিক, সপ্তম শ্রেণি, হোমল্যান্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, নবীগঞ্জ, হবিগঞ্জ

স্বস্তিকা মালাকার, নবম শ্রেণি, হীরা মিয়া গার্লস হাই স্কুল, নবীগঞ্জ, হবিগঞ্জ

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com