সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

তপ্ত রোদেও থাকুন আরামে

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
সময় ব্যবস্থাপনা

পহেলা বৈশাখে সকাল, দুপুর, বিকেল বা রাতে কোথায় যাবেন তার একটা তালিকা করে নিন। এতে সব জায়গায় সময়মতো ঘুরতে পারবেন। এরপর সেই সময়সূচি ও অনুষ্ঠান অনুযায়ী পোশাক ও আনুষঙ্গিক জিনিসপত্র গুছিয়ে নিন; যেমন—ভোরে বা সকালে শাড়ি বা পাঞ্জাবি পরলেন। দুপুর বা বিকেলে স্বাচ্ছন্দ্যের জন্য কামিজ, কুর্তা, টি-শার্ট বা ফতুয়া বেছে নিলেন।

গাঢ় রঙের বদলে হালকা রঙের ছিমছাম পোশাক বেছে নিন। যেখানে যাবেন সেই অনুষ্ঠান বা স্থান সম্পর্কে আগে জেনে নিন। তা না হলে আগে পৌঁছে বিরক্ত লাগতে পারে। 

বিশ্রাম

বৈশাখের দিন ঘুরতে গিয়ে সাধারণত টানা হাঁটতে হয়।

এদিন বেশির ভাগ ঘোরাঘুরির স্থানে যান চলাচলে নিষেধাজ্ঞা থাকে। তার ওপর প্রচণ্ড গরম থাকে। এ সময় একটু পর পর বিশ্রাম নিন। গাছের ছায়ায় বসে বা শুয়ে বিশ্রাম নিতে পারেন।
গরমে ত্বকে জ্বালাপোড়া শুরু হলে মুখে ঠাণ্ডা পানির ঝাপটা দিলে আরাম পাবেন। পার্কের বেঞ্চ এদিন ফাঁকা পাবেন না। এ জন্য ব্যাগে একটা ত্রিপল রাখতে পারেন। গাছের ছায়ায় বিছিয়ে সেখানেই বসে যান। এ সময় ছোট হাতপাখা বা ইলেকট্রনিক হ্যান্ডফ্যান সঙ্গে রাখুন, কাজে দেবে।
সম্ভব হলে দুপুরে ঘরে ফিরুন। বিশ্রাম নিয়ে বিকেলে আবার বের হোন। বেশিক্ষণ হাঁটতে হতে পারে, এ জন্য আরামদায়ক জুতা পরুন। 

রোদ থেকে রক্ষা

তীব্র রোদে ছাতা, ওড়না বা ক্যাপ ব্যবহার করুন। বাড়ি থেকে বের হওয়ার আগে মুখে ও শরীরে সানস্ক্রিন লাগান। ছোট-বড় সবাই রোদে গেলে রোদচশমা পরুন। টানা রোদে বেশিক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকবেন না। শিশু ও বৃদ্ধদের রোদে বেশিক্ষণ রাখবেন না।

ঘন ঘন পানি পান

গরমে ঘাম হয়। শরীরে পানিশূন্যতা তৈরি হয়। এটা থেকে ক্লান্তি, মাথা ব্যথা, এমনকি হিট স্ট্রোকও হতে পারে। তাই সব সময় সঙ্গে পানির বোতল রাখুন। কোমল পানীয় পান করবেন না। এতে উল্টো তৃষ্ণা বেড়ে যাবে। ডাবের পানি, লেবু পানি, শরবত কিংবা স্যালাইন পান করুন। বাইরে খোলা পানি, শরবত বা বরফমিশ্রিত পানীয় এড়িয়ে চলুন।

ভিড় এড়িয়ে চলুন

শোভাযাত্রা, মেলা, কনসার্ট, দর্শনীয় স্থানসহ বিভিন্ন অনুষ্ঠানে এদিন প্রচুর ভিড় হয়। প্রচণ্ড ভিড়ে কারো কারো শ্বাসকষ্ট হতে দেখা যায়। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন। এ জন্য ভিড় এড়িয়ে চলুন। ধুলা থেকে সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। হ্যান্ড স্যানিটাইজার বা অ্যালকোহলযুক্ত টিস্যু সঙ্গে রাখুন।

ওষুধ ও প্রাথমিক চিকিৎসা

ডায়াবেটিস, প্রেসার বা অন্য কোনো রোগে ভুগলে প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন। ছোটখাটো কাটাছেঁড়ার জন্য ব্যান্ডেজ ও অ্যান্টিসেপটিক সঙ্গে রাখুন।

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com