পৃথিবী, প্রকৃতি আর মানুষসহ
অন্যান্য প্রাণীর দিকে;
ক্রমশ আমার চোখ উজ্জ্বল হয়,
আয়ত দৃষ্টিতে দেখি অপার সৌন্দর্য।
বন্ধনমুক্তির আনন্দ ভাসে আমার চোখে,
অশ্রুতে ভেসে যায় চোখ,
শৃঙ্খলমুক্তির আনন্দে উদ্ভাসিত হয়
দুচোখ আমার অভিন্ন সত্তায়।
পৃথিবীর রূপ, রস, বর্ণ, গন্ধ
জড়ো হয় দৃষ্টিতে আমার।
।








