সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আসছে ঈদুল আযহা বা কোরবানির ঈদ।

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

আসছে ঈদুল আযহা বা কোরবানির ঈদ। এ উপলক্ষ্যে দেশজুড়ে ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-২৪ শুরুর ঘোষণা দিয়েছে দেশের সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন।

প্রতিবারের মতো এই সিজনেও ওয়ালটন পণ্য ক্রয়ে গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। এই ঈদে ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান ক্রয়ে আবারো মিলিয়নিয়ার হওয়ার অর্থাৎ ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ রয়েছে।

ডিজিটাল ক্যাম্পেইনের পূর্বের কয়েকটি সিজনেও দেশজুড়ে ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হয়েছিলেন ৪৪ জন ক্রেতা।
সিজন-২৪ এ মিলিয়নিয়ার সুবিধার পাশাপাশি ক্রেতারা পাচ্ছেন লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার, আর্জেন্টিনার ফ্যান জার্সিসহ নিশ্চিত উপহার। ৮ এপ্রিল, ২০২৬ তারিখ থেকে ঈদুল আযহা পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম বা অনলাইন প্লাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে পণ্য ক্রয়ে এসব সুবিধা পাবেন ক্রেতারা।

বুধবার (৮ এপ্রিল, ২০২৬) রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে অনুষ্ঠিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com