আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর আজীবন সম্মাননা প্রদান করা হচ্ছে কণ্ঠশিল্পী কনকচাঁপাকে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর আজীবন সম্মাননা প্রদান করা হচ্ছে কণ্ঠশিল্পী কনকচাঁপাকে।
এই স্বীকৃতি বাংলা সংগীতাঙ্গনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজীবন সম্মাননা প্রাপ্তির খবরে কনকচাঁপা জানান, ‘এটি আমার জন্য গভীর সম্মানের।
অন্যদিকে কাঙ্গালিনী সুফিয়া বলেন, ‘লোকগান আমার ধ্যান-জ্ঞান। এই স্বীকৃতি বাংলার প্রান্তিক শিল্পীদেরও অনুপ্রাণিত করবে।’
শুধু সম্মাননাই নয়, এবারের আসরে মোট ১৮টি ক্যাটেগরিতে পুরস্কার প্রদান করা হবে।
বর্ণিল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাদের মধ্যে রয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন, বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, প্রখ্যাত গায়ক মোহাম্মদ খুরশীদ আলম, রফিকুল আলম, কণ্ঠশিল্পী কোনাল, ইমরান, লিজা, লুইপাসহ আরও অনেকে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি উপলক্ষে বগুড়া ও আশপাশের জেলা থেকে হাজারো দর্শক উপস্থিত হওয়ার কথা। শিল্প-সংস্কৃতিপ্রেমীদের জন্য এটি হবে এক অনন্য সাংস্কৃতিক উৎসব। চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে পুরস্কার বিতরণী ও সংগীতানুষ্ঠান।