সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিশ্ব নাট্য দিবস আজ, কী আয়োজন থাকছে

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

আজ ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা আয়োজনে উদ্‌যাপিত হচ্ছে। দিনটি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

১৯৬১ সালের জুনে ভিয়েনায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) নবম কংগ্রেসে বিশ্ব নাট্য দিবস প্রবর্তনের প্রস্তাব গৃহীত হয়। পরের বছর ১৯৬২ সালে প্যারিসে ‘থিয়েটার অব নেশনস’ উৎসবের সূচনার দিন অর্থাৎ ২৭ মার্চকে প্রতিবছর বিশ্ব নাট্য দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

দিবসটির লক্ষ্য হচ্ছে বিশ্বের নাট্যকর্মীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও উদ্দীপনা সৃষ্টি এবং নাট্যচর্চার উন্নয়ন।

বিশ্ব নাট্য দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকেল ৫টায় শিল্পকলা একাডেমি, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (বাংলাদেশ সেন্টার) ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে জাতীয় নাট্যশালা থেকে শুরু হবে আনন্দ শোভাযাত্রা। সন্ধ্যা ছয়টায় জাতীয় নাট্যশালার লাউঞ্জে অনুষ্ঠিত হবে প্রীতি সম্মিলনী। সন্ধ্যা সাড়ে ছয়টায় মূল মিলনায়তনে থাকবে আলোচনা অনুষ্ঠান, আন্তর্জাতিক ও জাতীয় বাণী পাঠ, সম্মাননা প্রদান, নাট্যদিবসের বক্তৃতা এবং সাংস্কৃতিক পরিবেশনা।

ত্রিংশ শতাব্দী’ নাটকের দৃশ্য। স্বপ্নদলের সৌজন্যে
ত্রিংশ শতাব্দী’ নাটকের দৃশ্য। স্বপ্নদলের সৌজন্যে

দিবসটি উপলক্ষে শিশুদের জন্য বিশেষ আয়োজন করেছে নাট্যসংগঠন বটতলা। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। এতে বটতলার শিশু বিভাগের শিল্পীদের পরিবেশনায় মঞ্চস্থ হবে দুটি নাটক ‘ফাংসাং’ ও ‘গালিভারস ট্রাভেলস’। পাশাপাশি থাকবে কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের পাপেট শো।

এদিকে স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বিশ্ব নাট্য দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে আয়োজন করেছে ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের বিশেষ মঞ্চায়ন ও সম্মাননা অনুষ্ঠান। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে যুদ্ধবিরোধী ও শান্তিপ্রত্যাশী এই নাটকের রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

অনুষ্ঠানের শেষ পর্বে শিল্প–সংস্কৃতিতে অবদানের জন্য অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ‘মেডাল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া’প্রাপ্ত নাট্যব্যক্তিত্ব কামরুজ্জামান বালার্ককে স্বপ্নদলের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com