সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ফাঁকা দাঁতের সমাধান

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে
ভিন্ন কারণে দাঁত ফাঁকা হয়ে যেতে পারে। সমস্যা জটিল হলে খাদ্য গ্রহণেও সমস্যা হয়। দাঁত ফাঁকা হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে—

 

♦ জন্মগতভাবে দাঁতের মধ্যে বাড়তি ফাঁকা জায়গা থাকতে পারে।

♦ ওপরের চোয়ালের দুই দাঁতের মাঝে অতিরিক্ত দাঁত উঠলে।

 

♦ দাঁত ফেলে দেওয়ার পর চোয়ালে ফাঁকা জায়গা রয়ে যায়।

♦ ওপরের চোয়ালের দুই দাঁতের মাঝে থাকা টিস্যু বেশি শক্ত হলে দাঁত ফাঁকা হয়ে যায়।

♦ অসামঞ্জস্য কামড়ের জন্য দাঁত ফাঁকা  হয়ে যায়।

♦ দাঁত ভেঙে ফাঁকা হয়ে যেতে পারে।

 

♦ স্বাভাবিকভাবে দাঁত পড়ে গেলেও ফাঁকা হয়ে যেতে পারে।

 

প্রতিকার

ফাঁকা দাঁতের (Diastema) চিকিৎসার জন্য বিভিন্ন পদ্ধতি আছে।

♦ ডেন্টাল বন্ডিং (Dental Bonding) : বড় ফাঁকের ক্ষেত্রে দাঁতের রঙের রেজিন পদার্থ দিয়ে ফাঁকা স্থান দ্রুত (এক ঘণ্টায়) বন্ধ করা হয়। এটি সাশ্রয়ী চিকিৎসা।

 

♦ ভিনিয়ার্স (Veneers) : দাঁতের সামনে পোরসেলিন, জিরকোনিয়াম  বা কম্পোজিট কাভার বসিয়ে ফাঁকা বন্ধ করা হয়, যা প্রাকৃতিক দেখা যায়, তবে সময় ও খরচ সাপেক্ষ।

♦ ব্রেস বা অ্যালাইনার (Braces/Aligners) : দাঁতের মধ্যকার ফাঁক বড় হলে বা একাধিক দাঁতে ফাঁকা থাকলে ব্রেস বা অদৃশ্য অ্যালাইনার (Invisalign) ব্যবহার করা হয়।

♦ ক্রাউন বা ব্রিজ (Crowns/Bridges) : দাঁত ভেঙে গেলে বা ছোট হলে ক্রাউন এবং হারিয়ে যাওয়া দাঁতের কারণে ফাঁকা হলে ব্রিজ ব্যবহার করা হয়।

♦  দাঁত না থাকা : দাঁত না থাকার কারণে ফাঁকা হলে ইমপ্লান্টও বসানো যেতে পারে।

 

লেখক : চিফ কনসালট্যান্ট

পাল্প ডেন্টাল হাসপাতাল

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com