সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নোয়াখালীতে লরিচাপায় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর প্রাণ গেছে। গতকাল শুক্রবার এ দুই সড়ক দুর্ঘটনা ছাড়াও টাঙ্গাইলের ঘাটাইল, যশোরের কেশবপুর, কুমিল্লার চৌদ্দগ্রাম ও সাভারে সড়ক দুর্ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জ ও শেরপুরেও ঘটেছে সড়ক দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে। নোয়াখালীতে লরিচাপায় ব্যবসায়ীর মৃত্যু : নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালীর কবিরহাটে গতকাল সকালে তেলবাহী লরির চাপায় মোটরসাইকেল আরোহী এক সার ব্যবসায়ীর প্রাণহানি ঘটেছে। এতে তাঁর দুই ছেলে গুরুতর আহত হন। গতকাল সকাল পৌনে ১১টায় সোনাপুর-কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন ব্যবসায়ী মো. শফিক (৬০)। তিনি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মমিনুল হকের ছেলে। চৌদ্দগ্রামে লরিচালকের মৃত্যু : চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন সবুজ (৩০) নামে এক লরিচালকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৬টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত সবুজ সীতাকুণ্ড থানার শিবপুরের জাকির হোসেনের ছেলে। মিয়াবাজার হাইওয়ে থানার এসআই তোফায়েল আহমেদ এসব তথ্য জানান। বিরামপুরে গেল দুই বন্ধুর প্রাণ : হিলি প্রতিনিধি (দিনাজপুর) জানান, দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু সজিব হাসান ও ইজহারুল ইসলাম নিহত হয়েছেন। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টিঅ্যান্ডটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব হাসান (৩৫) জেলার ঘোড়াঘাট উপজেলার বলগাড়ির মিজানুর রহমানের ছেলে ও ইজহারুল ইসলাম একই এলাকার তহিদুল ইসলামের ছেলে। ঘাটাইলে শিশু নিহত : ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক বছর বয়সী আয়মান সাদিক নামের এক শিশু নিহত হয়েছে। নিহত আয়মান লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ঘুণ্টি গ্রামের রিপন মিয়ার ছেলে। কেশবপুরে গার্মেন্টস ব্যবসায়ী নিহত : কেশবপুর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের কেশবপুরে মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে গার্মেন্টস ব্যবসায়ী আব্দুস সালাম (৩৫) নিহত হয়েছেন। ওই সময় তাঁর সঙ্গে মোটরসাইকেলে থাকা স্ত্রী ও দুই মেয়ে আহত হয়। সাভারে বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু : সাভার (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে ট্রাকচাপায় হাসান আলভী পুলক (২৪) নামে এক বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল দুুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে পুলিশের ওসি শাহজাহান শেখ। বাবা-ছেলে নিহত : শেরপুর প্রতিনিধি জানান, মোটরসাইকেলে করে গ্রামের বাড়ির মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য যাওয়ার পথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর পৌনে ১টার দিকে ঘটনাটি ঘটে শেরপুর-জামালপুর সড়কের ব্রহ্মপুত্র সেতুর দক্ষিণ প্রান্তের পুলিশ চেকপোস্টের সামনে। নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচরের আইয়ুব আলীর ছেলে ব্যবসায়ী দেলোয়ার মিয়া (৫০) ও তাঁর ছেলে ইশতিয়াক আহমেদ বাবু মিয়া (২৩)। সিরাজগঞ্জে নছিমনচাপায় শিশুর মৃত্যু : সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের সলঙ্গায় মাছ বোঝাই শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের চাপায় তাবাসসুম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরেক শিশু। গতকাল সকালে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কের রৌহাদহে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তাবাসসুম চৈত্রহাটি গ্রামের তফিস উদ্দিনের মেয়ে।

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
শিক্ষাপ্রতিষ্ঠানের দরকারি সংস্কার ও দুস্থ-অসুস্থ শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীদের সহায়তায় অনুদান দিচ্ছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে অনগ্রসর এলাকায় ভালো মানের পাঠদান করা হয়—এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে সাধারণত অগ্রাধিকার দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, দেশের বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের (এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত) মেরামত, সংস্কারকাজ, প্রতিষ্ঠানের জন্য আসবাব ক্রয়, পাঠাগার স্থাপন, শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সরঞ্জামাদি ক্রয় এবং প্রতিষ্ঠানকে প্রতিবন্ধীবান্ধব হিসেবে গড়ে তুলতে এই অনুদান দেওয়া হয়। এ ছাড়া শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা দুরারোগ্য ব্যাধি বা দুর্ঘটনায় আহত হলেও অনুদান পেতে পারে।

এ ছাড়া অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষার কাজে ব্যয় নির্বাহের জন্যও অনুদান দেওয়া হয়। 

 

কোন কোন ক্ষেত্রে আবেদন করা যাবে 
শিক্ষার্থী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক)—এই তিন ক্যাটাগরিতে আবেদন করা যাবে। অনুদান দেওয়ার ক্ষেত্রে দুস্থ, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, অসহায় রোগগ্রস্ত, গরিব, মেধাবী, অনগ্রসর সম্প্রদায় এবং অনগ্রসর এলাকার প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

 

রেজিস্ট্রেশন যেভাবে

শিক্ষাপ্রতিষ্ঠানের অনুদানের ক্ষেত্রে আবেদন বা রেজিস্ট্রেশন করতে হবে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে।

শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া স্নাতক/সমমান ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান বা রেজিস্ট্রারের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান/রেজিস্ট্রার কর্তৃক মাইগভ প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদনসংশ্লিষ্ট দরকারি তথ্য পাওয়া যাবে .িসুমড়া.নফ ওয়েবসাইটে।
 

 

আবেদন যাচাই প্রক্রিয়া

মাইগভ ওয়েবসাইটের মাধ্যমে তিনটি ক্যাটাগরির (শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী) মধ্যে নির্ধারিত অংশে ক্লিক করতে হবে। আবেদনের সময় দরকারি তথ্য ও নির্দেশনা দেখা যাবে। নির্দেশনা মেনে প্রতিষ্ঠানপ্রধান/রেজিস্ট্রারের মাধ্যমে আবেদন পাঠাতে হবে ১৭ মার্চ ২০২৬ তারিখের মধ্যে। অনলাইনে আবেদন জমা দেওয়ার পর জেলা পর্যায়ে গঠিত কমিটি আবেদন যাচাই-বাছাই করবে। এরপর ১৮ মার্চ থেকে ১৭ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে ‘সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ’ বরাবর পাঠাবে।

 

 

লাগবে প্রত্যয়ন ও দরকারি সনদ

শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে অনুদানের প্রয়োজনীয়তার বিষয়ে ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি/এডহক কমিটির সভাপতি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অথবা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের দেওয়া প্রত্যয়ন সংযুক্ত করতে হবে। শিক্ষক-কর্মচারীদের আবেদনের ক্ষেত্রে প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের দেওয়া প্রত্যয়নপত্র, চিকিৎসা ক্ষেত্রে ডাক্তারি সনদ এবং দুর্ঘটনার সপক্ষে সরকারি হাসপাতালের চিকিৎসক প্রদত্ত প্রত্যয়ন এবং চিকিৎসাসংক্রান্ত সনদ যুক্ত করতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (সাধারণ) পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ ও প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক দেওয়া প্রত্যয়নপত্র দরকার হবে। স্নাতক/সমমান ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে বিভাগীয় প্রধান কর্তৃক প্রত্যয়নসহ জন্ম নিবন্ধন সনদ কিংবা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি সংযুক্ত করতে হবে।

 

অর্থ প্রদান ব্যাংকিং চ্যানেলে

আবেদন যাচাই-বাছাইয়ের পর যারা উপযুক্ত, তাদের অনুদান দেওয়া হবে। অনুদানের অর্থ দেওয়া হবে অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বরাদ্দ করা অর্থ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ব্যাংক হিসাবে দেওয়া হবে। তাই অনলাইনে আবেদনের সময় ব্যাংক হিসাবের তথ্য যথাযথভাবে পূরণ করতে হবে। শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের বেলায় বরাদ্দকৃত অর্থ মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ বা অন্যান্য) মাধ্যমে পাঠানো হবে। তাই আবেদনের সময় মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তিগত অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর দিয়ে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে এজেন্ট, মার্চেন্ট বা দোকানের নম্বর দেওয়া যাবে না।

 

মানতে হবে কিছু শর্ত

বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান ও এর অধীন শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান প্রদানের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা (সংশোধিত ২০২৫) অনুসরণ করা হবে। অনুদানপ্রাপ্তিতে মানতে হবে কিছু শর্ত। যেমন—শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারী সামগ্রিক চাকরিজীবনে শুধু একবারই এই সুবিধা ভোগ করতে পারবে। তাই একবার অনুদান পাওয়ার পর পুনরায় আবেদন করা যাবে না। শিক্ষার্থী ক্যাটাগরিতে একজন শিক্ষার্থী তার শিক্ষাজীবনে তিন বছর পর পর আবেদন করতে পারবে। এ ছাড়া আবেদন ও অর্থপ্রাপ্তিতে কিছু শর্ত মানতে হবে। ক্যাটাগরিভিত্তিক আবেদনপ্রক্রিয়া ও যোগ্যতাসংশ্লিষ্ট সব তথ্য জানা যাবে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.shed.gov.bd)। এ ছাড়া মাইগভ ওয়েবসাইটে গিয়ে ‘শিক্ষাপ্রতিষ্ঠান/শিক্ষক-কর্মচারী/শিক্ষার্থীদের আর্থিক অনুদান’ লেখা অপশনে ক্লিক করেও দরকারি তথ্য পাওয়া যাবে।

ক্রীড়া শিক্ষা বৃত্তি ও ভাতা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে ক্রীড়া শিক্ষা বৃত্তি ও ভাতা পাবে শিক্ষার্থীরা। ২০২৫-২৬ অর্থবছরে পঞ্চম থেকে স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীদের এই বৃত্তি ও ভাতা দেওয়া হবে। ক্রীড়া শিক্ষা বৃত্তি ও ক্রীড়া ভাতা প্রদানের লক্ষ্যে এরই মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রণালয়। আবেদনের শেষ তারিখ ৭ মার্চ ২০২৬।

বৃত্তি

ক্রীড়া শিক্ষা বৃত্তি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের ওয়েবসাইটের (bkkf.portal.gov.bd) মাধ্যমে আবেদন দাখিল করতে হবে। এই ওয়েবসাইট থেকে অথবা sports-edu.onilne.info.bd সাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ক্রীড়া শিক্ষা বৃত্তির জন্য আবেদন করতে পারবে। আবেদনের জন্য শিক্ষার্থীর নিজের অথবা অভিভাবকের মোবাইল ফোন নম্বর দিয়ে নিবন্ধন করে আবেদন দাখিল করতে হবে।

দরকারি কাগজপত্র

* আবেদনকারীর পাসপোর্ট আকারের ছবি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি)/জন্ম নিবন্ধন সনদ এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র সংযুক্ত বাধ্যতামূলক।

* আবেদনকারীর নিজস্ব হিসাব নম্বর, ব্যাংক শাখার রাউটিং নম্বর এবং ব্যাংক চেকের একটি পাতা বা ব্যাংক স্টেটমেন্ট সংযুক্ত বাধ্যতামূলক।

* ক্রীড়া সম্পৃক্ততার সনদ সংযুক্ত বাধ্যতামূলক।

* প্রতিষ্ঠানপ্রধানের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক।

* অধ্যয়নরত প্রতিষ্ঠানের পরিচয়পত্র সংযুক্ত করতে হবে।

* সব ধরনের সনদ প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে।

 

ক্রীড়া ভাতা

অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবী এবং তাঁদের পরিবারের সদস্যদের মাসিক অথবা এককালীন ক্রীড়া ভাতা দেওয়া হবে। ভাতা প্রদানের লক্ষ্যে অনলাইনে আবেদন দাখিলের আহবান জানানো হয়েছে। নশশভ.ঢ়ড়ত্ঃধষ.মড়া.নফ ওয়েবসাইটের হোম পেজে ‘ক্রীড়া ভাতা সেবা’ বক্সে ক্রীড়া ভাতার আবেদনের লিংক পাওয়া যাবে; অথবা sports allowance.onilne.info.bd লিংক থেকেও আবেদন করা যাবে।

দরকারি কাগজপত্র

* পাসপোর্ট আকারের ছবি ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি)/জন্ম নিবন্ধন সনদ সংযুক্ত বাধ্যতামূলক।

* আবেদনকারীর নিজস্ব হিসাব নম্বর, ব্যাংক শাখার রাউটিং নম্বর এবং ব্যাংক চেকের একটি পাতা বা ব্যাংক স্টেটমেন্ট সংযুক্ত বাধ্যতামূলক।

* ইউনিয়ন পরিষদ বা সিটি করপোরেশন কর্তৃক বার্ষিক আয়ের প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে।

* ক্রীড়া সম্পৃক্ততার সনদ (ফেডারেশন/বিভাগীয় ক্রীড়া সংস্থা/ জেলা ক্রীড়া সংস্থা/ক্রীড়া ক্ষেত্রে সফলতার সনদ) সংযুক্ত বাধ্যতামূলক।

* মৃত ক্রীড়াসেবীর ক্ষেত্রে মৃত্যু সনদ ও ওয়ারিশ সনদ সংযুক্ত বাধ্যতামূলক।

* সব ধরনের সনদ প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com