রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবের সমাপনী অনুষ্ঠান বসছে সন্ধ্যায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে। বর্ণিল এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সমাপনী দিনে উৎসবে প্রদর্শিত হবে এবারের সেরা পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রও।








