ডায়াবেটিক রোগীদের জন্য পা একটি নাজুক অঙ্গ। কারণ, ডায়াবেটিস হলে রোগীদের পায়ের রক্তনালিতে যেমন সমস্যা হয়, তেমনি দেখা দেয় স্নায়ুবৈকল্য। তাঁদের পায়ে জীবাণু সংক্রমণ ও আঘাতজনিত ঘায়ের ঝুকিঁও বেশি। সামান্য আঘাত থেকে একজন ডায়াবেটিক রোগীর পা বা আঙুলে জটিল সমস্যা তো হয়ই, এমনকি এ ধরনের সমস্যা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। ডায়াবেটিসের কারণে পায়ে যেসব জটিলতা দেখা দেয়, তাকে বলে ডায়াবেটিক ফুট।
দীর্ঘদিন রক্তে শর্করার পরিমাণ বেশি থাকলে পায়ে বোধশক্তি হ্রাস পায়। এ ছাড়া রক্তনালি ব্লক হয়ে পায়ে রক্ত সরবরাহ কমে যায়। এসব কারণ ছাড়া আঘাতের কারণেও পায়ে ক্ষত বা সংক্রমণ দেখা দেয়। এই ক্ষত দ্রুত নিরাময় করা অনেক সময় কঠিন হয়ে পড়ে, কোনো কোনো ক্ষেত্রে অপারেশন করে পায়ের কিছু অংশ কেটে বাদ দিতে হয়। এ জন্য শুরু থেকেই ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি ডায়াবেটিক রোগীর বিশেষভাবে পায়ের যত্ন নেওয়া জরুরি।
ডায়াবেটিক রোগী কীভাবে তাঁর পায়ের যত্ন নেবে, চলুন জেনে নিই—
ডা. রোজানা রউফ, অ্যাসোসিয়েট কনসালট্যান্ট, মেডিসিন বিভাগ, স্কয়ার হাসপাতাল