বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হলেন

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তারেক রহমান। শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানানো হয়।

বিএনপির গুলশান কার্যালয়ে বৈঠক শেষে রাত সাড়ে ১০টার পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের গঠনতন্ত্র অনুযায়ী ইতিমধ্যে তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় স্থায়ী কমিটি সন্তোষ প্রকাশ করেছে। চেয়ারম্যান হিসেবে তিনি যেন সফল হতে পারেন, সে জন্য সবাই দোয়া করেছেন।

গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু হয়। এর ১০ দিনের মাথায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের সর্বোচ্চ পদে দায়িত্ব দেওয়া হলো।

রাতের এই বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমদ এবং এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরলে ঢাকার পূর্বাচলে তাঁকে গণ–সংবর্ধনা দেওয়া হয়। ওই সংবর্ধনার মঞ্চে তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরলে ঢাকার পূর্বাচলে তাঁকে গণ–সংবর্ধনা দেওয়া হয়। ওই সংবর্ধনার মঞ্চে তারেক রহমানফাইল ছবি: প্রথম আলো

তারেক রহমানের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে। বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সদস্য হিসেবে তাঁর নাম তালিকাভুক্ত হয়। জাতীয় রাজনীতিতে তাঁর প্রভাব দৃশ্যমান হতে শুরু করে ২০০১ সালের জাতীয় নির্বাচনের সময় থেকে। ওই সময় বিএনপির নির্বাচনী কৌশল, মাঠে দলকে সংগঠিত করার ক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। তারেক রহমান ২০০২ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মনোনীত হন। এরপর ২০০৯ সালে দলের পঞ্চম জাতীয় সম্মেলনে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

দেশে ফিরে লাখো মানুষের সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। ২৫ ডিসেম্বর রাজধানীর পূর্বাচলে
দেশে ফিরে লাখো মানুষের সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। ২৫ ডিসেম্বর রাজধানীর পূর্বাচলেফাইল ছবি

২০০৭ সালের ১১ জানুয়ারি সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক পটপরিবর্তন ঘটে। ওই বছরের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ ১৮ মাস কারাবাসের পর ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। লন্ডনে অবস্থানকালেই ২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হলে তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করা হয়। তিনি যুক্তরাজ্য থেকেই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দলের তৃণমূল নেতা–কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং দল পরিচালনা করেন।

দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন। সেদিন বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন সড়কে নেতা-কর্মীদের ঢল নামে। পরে পূর্বাচলে আয়োজিত বিশাল সংবর্ধনায় অংশ নেন তিনি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com