তানিম নূর পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘বনলতা এক্সপ্রেসের’ অভিনেতা-অভিনেত্রীর পরিচিতির জন্য ভিন্নধর্মী এ আয়োজন। দেখা গেছে, ‘বনলতা এক্সপ্রেসে’ সহযাত্রী হয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজসহ আরও একঝাঁক তারকা ও নতুন মুখ।