বিসিবির নির্বাচন ঘিরে দ্বন্দ্বে ঢাকার ক্লাব ক্রিকেটে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে চারটি স্তরের ৪৪টি ক্লাব।
খেলতে না পারা ক্রিকেটারদের ব্যাপারে আদনান বলেন, ‘আমরা আট দল বা ২০ দল নিয়ে ভাবছি না। এবার লিগে যে ক্রিকেটাররা খেলতে পারেনি, ওদের তালিকা আমাদের কাছে আছে।
এ জন্য আগামী ২০ ডিসেম্বর দ্বিতীয় বিভাগের ২৪টি দলকে বৈঠকের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছে সিসিডিএম। তবে এই বৈঠকেও লিগ বয়কটের ডাক দেওয়া ১৩টি ক্লাবের প্রতিনিধিরা অংশ নেবেন না বলেই জানা গেছে। এমনকি মাঠেও নামবেন না তাঁরা। যদিও তাঁদের জন্য অপেক্ষা করবেন আদনান, ‘আমরা সবার জন্য পথ খোলা রেখেছি। কেউ আসতে না চাইলে তো লিগ বন্ধ করতে পারি না। এমনিতেই এ বছরের খেলাগুলো অনেক পিছিয়ে গেছে।’
সিসিডিএম সূত্রে জানা গেছে, ২০ ডিসেম্বর বৈঠকের পর চলতি মাসের শেষে দলবদলের তারিখ নির্ধারণ করবে আয়োজকরা। দ্বিতীয় বিভাগ লিগ শুরু হবে আগামী জানুয়ারি মাসের শুরুর দিকে।