সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শুটিংয়ে ফিরছেন বাঁধন

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

আগামীকাল থেকে ঢাকার বাইরে বিভিন্ন লোকেশনে শুরু হচ্ছে ‘এশা মার্ডার: কর্মফল’ ছবির শুটিং। কিছুদিন আগেই নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর দিয়েছিলেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই ছবিটির মাধ্যমে দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরছেন তিনি। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন ‘মিশন এক্সট্রিম’খ্যাত পরিচালক সানী সানোয়ার। পরিচালক বলেন, অ্যাকশন থেকে বের হয়ে এবার খুন রহস্যে ঢুকে গেলাম। ২০০৯ সালে ঘটে যাওয়া এই কেসের তদন্তে আমি নিজে যুক্ত ছিলাম। সেটা নিয়ে সিনেমা বানানোর স্বপ্ন দেখেছিলাম। ২০২৩ সালের শেষে এসে শুটিং শুরু করতে যাচ্ছি। এবার প্রথমবার পুলিশ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাঁধন। তিনি বলেন, সিনেমার নাম পড়েই বোঝা যায় এটি একটি খুনের গল্প। তবে এর পরতে পরতে রয়েছে রহস্য। গল্প নিয়ে এর বেশি কিছু বলবো না। ছবিটির জন্য নিজেকে প্রস্তুত করে এবার শুটিংয়ে নামছি, যাতে নিজের সর্বোচ্চটা দিতে পারি। জানা গেছে, এই মাসেই শেষ হবে সিনেমাটির শুটিং। তারপর চলবে মুক্তির প্রস্তুতি। আগামী রোজার ঈদে এটি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, বাঁধন ছাড়াও এতে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, পূজা ক্রুজ, সুষমা সরকার প্রমুখ।

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com