সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

কোমরে ব্যথা হয় ৫ বদভ্যাসে

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

বর্তমানে পিঠে বা কোমরে ব্যথা প্রচলিত সমস্যা। দীর্ঘ সময় কম্পিউটার, ডেস্কটপে বসে কাজ করা কোমর ব্যথা বাড়িয়ে দেওয়ার একটি বড় কারণ। এ ছাড়া পিঠ বা কোমর ব্যথা বাড়ানোয় রয়েছে আরও অনেক কারণ। বেশির ভাগ ক্ষেত্রে বসার ভুলভঙ্গির কারণে কোমরে বা পিঠে ব্যথা হয়। পাশাপাশি ভুলভঙ্গিতে বসার কারণে শ্বাসকষ্ট, বদহজম, সারকুলেটরি সিস্টেম এবং শারীরিক নানা জটিলতা দেখা দেয়।
দৈনন্দিন জীবনের কয়েকটি বদঅভ্যাসের কারণে কোমরে ব্যথা হয়। যেমন–পেছনের হিপ পকেটে মানিব্যাগ ব্যবহার করা: পেছনের পকেটে মানিব্যাগ ব্যবহার করলে পেলভিস টুইস্ট হয়। এতে পাইরিফরমিস মাসলের ওপর চাপ পড়ে। ফলে সায়াটিকা, পাইরিফরমিস সিনড্রোম এবং কোমর ব্যথা হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

কাঁধে ভারী ব্যাগ বহন করা :
আজকাল অনেকেই কাঁধে ভারী ব্যাগ বহন করেন। ব্যাগে ওয়ালেট, মোবাইল ফোন, নোট বুক, আইপেড, মেকআপ বক্স, ল্যাপটপসহ নানা প্রয়োজনীয় জিনিস থাকে। বড়দের পাশাপাশি ছোটরাও ভারী স্কুলব্যাগ বহনের কারণে পিঠের ব্যথায় ভোগে। গবেষকরা বলছেন, শিশুরা তার ওজনের ১৫ শতাংশের অধিক ওজন কাঁধে বহন করবে না। এতে তাদের মধ্যে টেনশন হেডেক, কাঁধে ব্যথা, ফরোয়ার্ড হেড পোশ্চার ইত্যাদি হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

সঠিক জুতা ব্যবহার না করা:
বর্তমানে অনেক নারীই উঁচু হিল পরেন। এতে ওয়াকিং গেট অর্থাৎ হাঁটার ভঙ্গি পরিবর্তন হয়। সঠিক ভঙ্গিতে না হাঁটার ফলে কোমর, হিপ, হাঁটু এবং পায়ের গোড়ালির ওপর বাড়তি চাপ পড়ে। ফলে কোমর, হাঁটু ও পায়ের গোড়ালি ব্যথা হয়।

দীর্ঘ সময় বসে থাকা: 
গবেষণায় দেখা গেছে, আমরা প্রতিদিন গড়ে ১০ ঘণ্টা বসে থাকি। আরেকটি গবেষণায় বলা হয়েছে, একজন প্রাপ্তবয়স্ক লোক তাঁর জীবনের ৫০-৭০ শতাংশ সময় বসে কাটান। দীর্ঘ সময় বসার ফলে কোমরের অর্থাৎ লামবারের লোরডোটিক কার্ভ কমে যায়, মেরুদণ্ডে সেন্টার অব গ্রাভিটি পরিবর্তনের ফলে স্পাইনের ওপর চাপ পড়ে। স্পাইনের ওপর চাপ পড়ার কারণে ডিক্সে চাপ পড়ে এবং কোমর ব্যথা হয়।

ঠিকভাবে ব্যায়াম না করা: 
অনেকেই না জেনে বিভিন্ন ধরনের ব্যায়াম করেন। অথচ অনেকেই জানেন না কোন ধরনের ব্যায়াম কার জন্য ঠিক, কার জন্য ঠিক নয়। সে ক্ষেত্রে কোনো ব্যায়াম করার আগে অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
[মাস্কুলোস্কেলিটাল ডিজঅর্ডারস বিশেষজ্ঞ]

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com