সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সবুজ মাল্টা দাম কম পুষ্টি বেশি

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
সাইট্রাস পরিবারভুক্ত বিদেশি ফল মাল্টা। কমলা ও বাতাবি লেবুর সংকরায়ণে এই ফলের উত্পত্তি। বাজারে হলুদ ও সবুজ—দুই ধরনের মাল্টা পাওয়া যায়। তবে সবুজ মাল্টার দাম হলুদ মাল্টার চেয়ে কম।

সাশ্রয়ী হওয়ায় চাহিদাও বাড়ছে এই ফলের। রোগীর পথ্য হিসেবে মাল্টা উপকারী। খেতেও সুস্বাদু। পুষ্টিবিদ আখতারুন নাহার আলো জানান, প্রতি ১০০ গ্রাম সবুজ মাল্টায় ২০০ মিলিগ্রাম ক্যারোটিন, ৫০ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়।
শর্করা, আমিষ, চর্বি, ক্যালসিয়াম, লৌহ, ভিটামিন বি১, ভিটামিন বি২ এবং খাদ্যশক্তি রয়েছে যথাক্রমে ১২ মিলিগ্রাম, ১ মিলিগ্রাম, ০.২ মিলিগ্রাম, ৪০ মিলিগ্রাম, ০.৮ মিলিগ্রাম, ০.১১৩ মিলিগ্রাম, ০.০৪৬ মিলিগ্রাম এবং ২০০ কিলোক্যালরি। 

ঔষধি গুণও রয়েছে মাল্টার। সর্দি-জ্বরে মাল্টা বেশ উপকারী। অ্যান্টি অক্সিডেন্টসেরও বড় উত্স সবুজ মাল্টা।

ত্বকের সজীবতা বজায় রাখতে এবং ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে এই উপাদান। ইনফেকশন প্রতিরোধ,  প্রদাহ জনিত রোগে উপকারী মাল্টা। নিয়মিত মাল্টা খাওয়ার অভ্যাস পাকস্থলীর আলসার ও কোষ্ঠকাঠিন্য থেকে সুরক্ষা দেয়। এতে উপস্থিত পটাশিয়াম শরীরের ইকেট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। কার্ডিও-ভাস্কুলার সিস্টেম ভালো রাখতে সহায়তা করে।
মাল্টায় থাকা ভিটামিন এ এবং সি চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। এতে থাকা স্বল্প মাত্রার ক্যালরি ও উচ্চমাত্রার ফাইবার দীর্ঘস্থায়ী ক্ষুধা নিবারণে সহায়তা করে। সবুজ জাতের মাল্টায় প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়। এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কার্যকর এক ফল হিসাবে বিবেচনা করা হয়। এতে থাকা আঁশ অন্ত্রনালিগুলোকে সক্রিয় রাখে। 

সবুজ মাল্টা রক্তশূন্যতা পূরণে দীর্ঘ সময় ধরে এক পরীক্ষিত ফল। ফলটি শরীরে আয়রন শোষণের মাত্রা বৃদ্ধি করে। রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধিতে সহায়তা করে।

মাল্টায় অতি সামান্য ক্যালরি থাকে। তাই খেতে পারেন ইচ্ছামতো। মাল্টা শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। মাল্টা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। তাই বহুমূত্র রোগ আছে যাঁদের, তাঁরা নির্দ্বিধায় খেতে পারেন। মাল্টার হেসপেরিডিন এবং ম্যাগনেসিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। তাই এ ধরনের রোগীর জন্য এটি উপকারী ফল। মাল্টায় থাকা ভিটামিন ‘সি’ রক্তে শ্বেতকণিকার সংখ্যা বাড়ায়, যা দেহের রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করে। মাল্টায় পেকটিন নামের একধরনের ফাইবার আছে, যা কোলন ক্যানসার প্রতিরোধে সাহায্য করে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com