সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মার্ডার মিস্ট্রি গল্পে সজল-অপু, মুক্তি ঈদে

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে
নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। ‘দূর্বার’ শিরোনামের এ সিনেমাতে সজলের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কালের কণ্ঠকে এমনটা নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক কামরুল হাসান ফুয়াদ। এটি পরিচালকের প্রথম সিনেমা।

 

জানা গেছে, মার্ডার মিস্ট্রি থ্রিলার গল্পের এ সিনেমাটিতে থাকবে রোমান্স এবং ড্রামার মিশেল। আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে এতে আরও অভিনয় করছেন জান্নাতুল নূর মুন, সানজু জন। আগামী ১৬ ডিসেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে। তবে শুটিং শুরুর আগে ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিক ফটোশুটে অংশ নেওয়ার কথা আছে তাঁদের।

 

ছবির পরিচালক বলেন, ‘মার্ডার মিস্ট্রি থ্রিলার গল্প, সঙ্গে রোমান্স তো থাকবেই। এরকম একটা গল্প চুজ করেছি যেটা প্রেক্ষাগৃহের দর্শক এবং ওটিটির, সবারই পছন্দ হয়। এখন প্রি-প্রোডাকশন চলছে, একইসঙ্গে চলছে রিহার্সেল। সবকিছু ঠিক থাকলে ১৬ ডিসেম্বর থেকে শুটিং শুরুর প্ল্যান।

’ 

May be an image of one or more people, beard and people smiling

সজল এবং অপু বিশ্বাসকে জুটি করার পরিকল্পনা কোন ভাবনা থেকে, এমন প্রশ্নে কামরুল হাসান ফুয়াদ বলেন, ‘এখন পর্যন্ত অনেকগুলো ফিকশন, বিজ্ঞাপন নির্মাণ করেছি। আমার প্রথম ফিকশনের নায়ক ছিলেন সজল ভাই। তার অভিনয় কিংবা পারফররম্যান্স নিয়ে তো কোনো সন্দেহ নেই। সেই জায়গা থেকে নিজের প্রথম সিনেমাটা তার সঙ্গেই করার ইচ্ছে ছিল। এ ছাড়া যেহেতু প্রেক্ষাগৃহের জন্য সিনেমাটা, আরো একজন পারফর্মার প্রয়োজন ছিল।

সেদিক থেকে অপু দি নিঃসন্দেহে দারুণ। তাকে গল্প শোনানোর পর তিনি সেটি পছন্দ করেন।’ 

জানা গেছে, রাজধানী ঢাকা ছাড়াও সিনেমাটির শুটিং হবে রাজশাহী এবং নেপালে। ছবিতে তিনটি গান থাকবে। গানগুলো গাইবে ইমরান মাহমুদুল, কনা, বেলাল খান। সবকিছু ঠিক থাকলে ছবিটি আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান পরিচালক।

এদিকে এর আগে প্রায় দুই শতাধিক ফিকশন এবং প্রায় অর্ধ শতাধিক বিজ্ঞাপন নির্মাণ করেছেন কামরুল হাসান ফুয়াদ। গেল বছর প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে ‘দেয়াল’ এবং চলতি বছরের মাঝামাঝিতে নিরব হোসাইনকে নিয়ে ‘দেশ’ সিনেমার ঘোষণা দেন তিনি। তবে সবার আগে শুটিংয়ে গড়াচ্ছে ‘দূর্বার’। এটি শেষে এরপর ‘দেশ’ এবং তারপর ‘দেয়াল’ এর কাজ শুরু করবেন।

অন্যদিকে আব্দুন নূর সজল কিছুদিন আগেই শেষ করেছেন রাশেদা আক্তার লাজুকের ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং। এখনো ছবির গানের শুটিং বাকি। সবকিছু ঠিক থাকলে এ ছবিটিও আসছে ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে।

বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘সিক্রেট’ নামে আরেক সিনেমায় অভিনয় করবেন অপু বিশ্বাস। এতে অপুর নায়ক আদর আজাদ। দুর্বারের কাজ শেষ হওয়ার পর সিক্রেট সিনেমার শুটিং শুরু করবেন অপু।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com