সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

এক ছবিতে জাতীয় পুরস্কারজয়ী তিন অভিনেত্রী

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
চলচ্চিত্রের পর্দায় নারীর অধিকার ও সংগ্রাম তুলে ধরার সুনাম রয়েছে রুবাইয়াত হোসেনের। এবারও সে পথেই হাঁটলেন তিনি। চুপিসারেই সম্পন্ন করলেন নতুন ছবি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর শুটিং। সেই খবর আবার প্রকাশ্যে এলো বিখ্যাত ম্যাগাজিন ভ্যারাইটির মাধ্যমে।

গতকাল খবরটি প্রকাশের পর যোগাযোগ করা হয় নির্মাতার সঙ্গে। দূরদেশ থেকে তিনিও দিলেন সাড়া। 

এক ছবিতে জাতীয় পুরস্কারজয়ী তিন অভিনেত্রীরুবাইয়াত জানান, শুটিং শেষে ছবিটি এখন পোস্ট প্রডাকশনে রয়েছে। এই ধাপের কাজ চলছে ফ্রান্সে।

নির্মাতার ভাষ্য, ‘সৃষ্টিকর্তার প্রতি আমি কৃতজ্ঞ, এত দারুণ একটা টিম এবং অসাধারণ অভিনয়শিল্পীদের নিয়ে ছবিটি বানাতে পারছি। প্রধান চরিত্রে জাইনিন করিম দুর্দান্ত করেছে। আমি ও আমার সব প্রযোজক প্রত্যেকেই মুগ্ধ হয়ে গেছি তাঁর অভিনয়ে। পাশাপাশি আমি পেয়েছি তিনজন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীকে।
এ ছাড়া সাবেরী আলম ও মোহাম্মদ বারী আছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। অতিথি চরিত্রে দেখা যাবে দামীর খানকে।’ 

২০২২ সালে এই ছবির জন্য বার্লিন ওয়ার্ল্ড সিনেমা ফান্ডের ৩৭তম অধিবেশনে অনুদান পেয়েছিলেন রুবাইয়াত হোসেন। তবে ছবিটি নিয়ে তাঁর পথচলা আরো দীর্ঘ। তিনি জানান, প্রায় ২১ বছর ধরে এ গল্প পুষে রেখেছেন মনে।

২০০৬ সালে একবার এই নামে একটি স্বল্পদৈর্ঘ্য ছবি বানানোর চেষ্টা করেছিলেন। পরে আর করেননি। কিন্তু গল্পটা তাঁর মন থেকে সরছিল না। অবশেষে সেটিকে ক্যামেরায় ধারণ করতে পেরে স্বস্তিতে রুবাইয়াত। বলেন, ‘গত ২১ বছর ধরে এই গল্প আমার সঙ্গে আছে। বারবার এটা নিয়ে ভেবেছি, লেখায় কাটাছেড়া বলতে গেলে আমার জীবনের অর্ধেকটা সময় এই ছবির সঙ্গে কেটেছে। শেষমেশ ছবিটি সম্পন্ন করতে পারা আমার কাছে অলৌলিক ঘটনার মতো।’ 

রুবাইয়াত জানালেন, এ বছরের জুন-জুলাইতে শুটিং সেরেছেন ঢাকায়। এখন প্যারিসে করছেন পোস্ট প্রডাকশন। নির্মাতা বলেন, ‘কয়েক মাসের মধ্যেই ছবিটি সম্পন্ন হয়ে যাবে। এরপর আমরা বিভিন্ন উৎসবে পাঠানোর ব্যাপারে প্ল্যান করব। তবে আপাতত ছবিটা ঠিকভাবে সম্পন্ন করা নিয়েই আমার মনোযোগ।’

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর সিনেমাটোগ্রাফি করেছেন পর্তুগিজ নির্মাতা এবং গোল্ডেন বিয়ার [বার্লিন উৎসবের সর্বোচ্চ পুরস্কার] বিজয়ী লিওনোর টেলিস। প্রোডাকশন ডিজাইন করেছেন ভেনিস উৎসবে পুরস্কৃত জোনাকি ভট্টাচার্য। প্রযোজনায় রুবাইয়াতের সঙ্গে আছেন ফ্রাঁসোয়া দ’আর্তেমেয়ার [ফ্রান্স], আনা কাচকো [জার্মানি], পেদ্রো বোর্জেস [পর্তুগাল] ও ইনগ্রিদ লিল হগটুন [নরওয়ে]। এ মাসেই ছবিটি অংশ নেবে ফ্রান্সের ‘লে আর্কস ফিল্ম ফেস্টিভাল’-এর ওয়ার্ক ইন প্রগ্রেস বিভাগে।

প্রসংগত, এর আগে রুবাইয়াত হোসেনের ‘মেহেরজান’ [২০১১], ‘আন্ডার কনস্ট্রাকশন’ [২০১৫] ও ‘শিমু’ [২০১৯] ছবিগুলো দেশে যেমন প্রশংসিত হয়েছিল, তেমনি বিদেশেও বিভিন্ন উৎসবে পেয়েছিল স্বীকৃতি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com