সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ব্যস্ততার মাঝে এক টুকরো স্বস্তি

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ব্যস্ততার মধ্যে খানিকটা স্বস্তি পেতে অনেকেই ছুটে চলেন প্রকৃতির কাছাকাছি। ছুটির একদিনে চলে যেতে পারেন সাভারের আমিন মোহাম্মদ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ এগ্রো লিমিটেডে; যেখানে গড়ে উঠেছে নিরিবিলি স্বস্তিময় এক প্রাকৃতিক পিকনিক স্পট। সবুজে ঘেরা পরিবেশ, পুকুর পাড়ের শীতল হাওয়া আর নীরবতার মধ্যে প্রকৃতির সঙ্গে কাটানো কিছুক্ষণ যেন হয়ে উঠবে স্মরণীয়।
প্রশস্ত খোলা জায়গা, পরিচ্ছন্ন পরিবেশ আর প্রকৃতির মায়াবী সৌন্দর্য মিলিয়ে এটি শহরবাসীর আরাম ও বিনোদনের নতুন ঠিকানা। এখানে রয়েছে শিশুদের খেলাধুলার জন্য ইনডোর এবং আউটডোর কিডস জোন। তাছাড়া রয়েছে ভেড়া, গরুর বাছুর, হাঁস-মুরগির বাচ্চাদের নিজ হাতে খাওয়ানের সুযোগ। রয়েছে ক্যামেল অবজারভেশন ডেক অর্থাৎ ক্যামেল বা উটগুলোকে নিরাপদ দূরত্বে থেকে ফিডিং বা খাবার দেওয়ার সুযোগ। বড়দের জন্য রয়েছে কায়াকিং, নৌকা ভ্রমণ এবং ওয়াটার সাইক্লিং ব্যবস্থা। পুকুরপাড়ে রয়েছে হ্যামক কিংবা ঝুলন্ত বিছানার ব্যবস্থা; যেখান থেকে এগ্রোর সতেজ বাতাস ও সৌন্দর্য উপভোগ করার সুযোগ।

খেলাধুলার জন্য রয়েছে সুবিশাল মাঠ; যেখানে ক্রিকেট, ফুটবল ও ব্যাডমিন্টন খেলার সুব্যবস্থা। রাতে বনফায়ার ও বারবিকিউর সুব্যবস্থা এবং মানুষ যেন প্রকৃতিকে অনুভব করার সুযোগ পায় এটিই আমিন মোহাম্মদ এগ্রোর উদ্দেশ্য। রুম ছাড়া এবং রুমসহ ডে-লং প্যাকেজের কয়েকটি ক্যাটেগরিতে পিকনিকের ব্যবস্থা রয়েছে।
আমিন মোহাম্মদ এগ্রো মূলত ডেইরি, বুল ফ‍্যাটেনিং, ফিশারিজ, পোলট্রি ব্যবসার পাশাপাশি ফরমালিনমুক্ত ফল-ফলাদি ও সবজি উৎপাদন করে থাকে। এ এগ্রো ফার্মের মধ্যেই স্বল্প সময়ের ভ্রমণপ্রেমীদের জন্য সাজিয়েছে দৃষ্টিনন্দন পিকনিক স্পট। তাদের কথা চিন্তা করে প্রতিষ্ঠানটি কয়েকটি প্যাকেজ সাজিয়েছে। এ ছাড়া আমিন মোহাম্মদ এগ্রো ফার্মটিতে করপোরেট প্রতিষ্ঠানের সেমিনার কিংবা অফিসিয়াল প্রোগ্রাম আয়োজনের সুযোগ রয়েছে। এ ছাড়া খেলাধুলার ইভেন্ট আয়োজনসহ জন্মদিন ও গায়ে হলুদের অনুষ্ঠান করার সুবর্ণ সুযোগ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com