সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ঘরোয়া উপায়ে দাগ দূর করুন…

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

অ্যালোভেরা জেল
ঘুমানোর আগে ফ্রেশ অ্যালোভেরা জেল দাগের জায়গায় লাগান। চাইলে পুরো মুখেও লাগাতে পারেন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। অ্যালোভেরা ত্বকে স্নিগ্ধতা আনে এবং পিগমেন্টেশন কমাতে সাহায্য করে।
আলুর রস
আলুর রস বের করে তা কটন বল বা পরিষ্কার হাতের সাহায্যে দাগে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। আলুয় থাকা বিভিন্ন উপকারী এনজাইম দাগ হালকা করতে সাহায্য করে।
লেবু ও মধু
এক চা চামচ লেবুর রস ও এক চা চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। তারপর দাগে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। লেবুর ভিটামিন-সি দাগ হালকা করতে সহায়ক। লেবু লাগানোর পর অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। তবে সেনসেটিভ ত্বকে লেবু এড়িয়ে চলা ভালো।
পেঁপে ও মধু
৩-৪ টুকরো পেঁপে ব্লেন্ড করে সঙ্গে এক চামচ মধু মিশিয়ে তা মুখে লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। পেঁপেতে থাকা প্রাকৃতিক এনজাইম ত্বক নরম করে, মৃতকোষ সরায় এবং দাগ হালকা করতে সাহায্য করে। মধু ত্বককে হাইড্রেট করে এবং ব্রণ কমাতে সহায়তা করে।
হলুদ ও দই
এক চা চমচ দই ও এক চিমটি হলুদ মিশিয়ে নিন। ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই-তিন দিন ব্যবহার করতে পারেন। হলুদের অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং দইয়ের ল্যাকটিক এসিড ত্বকের দাগ হালকা করতে সাহায্য করে।
শসা ও দই
এক চামচ শসার রসের সঙ্গে এক চামচ দই মিশিয়ে মুখে লাগান। ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। শসা ত্বক ঠান্ডা ও সতেজ রাখে। দই ত্বকের পিএইচ ব্যালান্স ঠিক রাখে। এটি ব্রণ হালকা করতে ও দাগ কমাতে সাহায্য করে।
গ্রিন টি
গ্রিন টি ঠান্ডা করে তা কটন দিয়ে মুখে লাগান। এটি ত্বকের ইনফ্লেমেশন কমায় ও দাগ হালকা করে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com