এরমধ্যে খবর, প্রায় দশ বছর পর আবার পর্দায় ফিরছে দর্শকের সেই প্রিয় জুটি।
এরমধ্যে খবর, প্রায় দশ বছর পর আবার পর্দায় ফিরছে দর্শকের সেই প্রিয় জুটি।
নতুন এই সিনেমাটি পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়, যিনি এর আগে রণবীর-দীপিকাকে নিয়ে সুপারহিট ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ তৈরি করেছিলেন।
ভারতীয় গণমাধ্যম বলছে, অয়ন তার নতুন ছবির চিত্রনাট্য নির্মাণ করছেন রাজ কাপুরের ১৯৫৬ সালের ক্ল্যাসিক ‘চোরি চোরি’ থেকে অনুপ্রাণিত হয়ে। মূল গল্পে আধুনিকতা যোগ করতে নির্মাতা বেশ কিছু নতুন টুইস্ট যোগ করছেন।
এও শোনা যাচ্ছে, এই ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন রণবীর কাপুর। তার প্রযোজনা সংস্থার নাম রাখা হয়েছে আরকে ফিল্মস।
যদিও সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে একাধিক গণমাধ্যম সূত্র জানিয়েছে, ছবির প্রি-প্রোডাকশন চলছে। ২০২৬ সালের শুরুতে শুটিং শুরু হতে পারে। বড় বাজেট ও ভারতের পাশাপাশি একাধিক দেশে সিনেমার দৃশ্যধারণের পরিকল্পনাও রয়েছে অয়নের।
রণবীর এবং দীপিকাকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘বাচনা অ্যায়ে হাসিনো’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘তামাশা’ সিনেমাতে। এরপর তাদেরকে আর একসঙ্গে পাওয়া যায়নি।