মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

উষ্ণতার অনুষঙ্গ

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে
রুম হিটার

ঘরে উষ্ণতা পাওয়ার অন্যতম উপায় রুম হিটার ব্যবহার। বাজারে দুই ধরনের রুম হিটার পাওয়া যায়। একটি থেকে গরম হাওয়া বের করে রুম গরম করে; অন্যটি ঘরকে শীতল থেকে ক্রমেই গরম করে তোলে। দেশি ও বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের রুম হিটার পাওয়া যায়।

ব্র্যান্ড ও আকার ভেদে রুম হিটারের দাম পড়বে এক হাজার ৫০০ থেকে ১০ হাজার টাকা। 

উষ্ণতার অনুষঙ্গ

ওয়াটার হিটার

শুধু শীত নয়, সব সময়ই দরকারি ওয়াটার হিটার। তবে শীতে যন্ত্রটির উপকার একটু বেশিই টের পাওয়া যায়। ঠাণ্ডার মধ্যে গরম চা, কফির চুমুকের স্পর্শই আরামদায়ক।

বাজারে বিভিন্ন নকশা, ম্যাটেরিয়াল ও আকারের ওয়াটার হিটার কিনতে পাবেন। দাম পড়বে ৪৯৯ থেকে চার হাজার টাকা। ব্র্যান্ডের পণ্যে পাবেন ওয়ারেন্টি সুবিধাও। 

উষ্ণতার অনুষঙ্গ

কফি মগ ওয়ার্মার

শীতের সময় চা বা কফি বানিয়ে টেবিলে রাখতে রাখতেই ঠাণ্ডা হয়ে যায়।

এই ঝামেলা থেকে মুক্তি পাবেন কফি মগ ওয়ার্মারের ব্যবহারে। এটি মূলত একটি বৈদ্যুতিক প্লেট। এই ওয়ার্মার প্লেটে যেকোনো পানীয়কে গরম করা যায়, যদিও এটি কফি বা চাকে গরম করার জন্য নয়, বরং গরম রাখার জন্য ব্যবহার করা যায়। আকারে ছোট হওয়ায় যেকোনো জায়গায় সঙ্গে করে বহন করা যায়। নিউমার্কেট, নীলক্ষেত, গুলিস্তান স্টেডিয়াম মার্কেট, বায়তুল মোকাররম মসজিদ মার্কেট, ইলেকট্রনিক শপ ও অনলাইনে কিনতে পাবেন।
দাম পড়বে ৯০০ থেকে দুই হাজার টাকা। 

উষ্ণতার অনুষঙ্গ

হট ওয়াটার ব্যাগ

শীতে ব্যথা কমাতে বা গরম ছেঁক দিতে বাজারে নানা রকম ইলেকট্রিক হ টওয়াটার ব্যাগ ও রিফিলেবল হট ওয়াটার ব্যাগ কিনতে পাওয়া যায়। রিফিলেবল হট ওয়াটার ব্যাগ কিনতে পাবেন ২৫০ থেকে ৩২০ টাকায়। ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ কিনতে পাবেন ৮৫০ থেকে এক হাজার ৫০০ টাকার মধ্যে। বিভিন্ন ওষুধের দোকান, সুপারশপ এবং অনলাইন শপে পাবেন এমন ব্যাগ।

উষ্ণতার অনুষঙ্গ

ফিট ওয়ার্মার

শীতে অনেকের পা ঠাণ্ডায় জমে যাওয়ার অবস্থা হয়। লেপের তলে গিয়েও পা সহজে উষ্ণ হয় না। তাদের জন্য চটজলদি সমাধান ফিট ওয়ার্মার। অটোমেটিক অন-অফের সুবিধাযুক্ত এই যন্ত্রটি দেখতে বড় মোজার মতো। এর মধ্যে পা ঢুকিয়ে বসলে মুহূর্তের মধ্যে আরামদায়ক উষ্ণতা পাওয়া যায়। তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্যও আলাদা ব্যবস্থা রয়েছে যন্ত্রটিতে। শুধু পা গরম নয়, হিট থেরাপি ও ম্যাসাজের জন্যও ব্যবহার করা যায়। এটি মেডিসিন শপ, অনলাইন শপ, নিউমার্কেট, বায়তুল মোকাররম মসজিদ মার্কেট ও স্টেডিয়াম মার্কেটে পাবেন। দাম পড়বে ৬০০ থেকে এক হাজার ৬০০ টাকার মধ্যে।

উষ্ণতার অনুষঙ্গ

মাইক্রো ওভেন

ঠাণ্ডা খাবার খেতে চান না অনেকেই। আবার কাজের ব্যস্ততায় সব সময় রান্না করাও সম্ভব হয় না। এ সময় ফ্রিজে রাখা ঠাণ্ডা খাবার ঝটপট গরম করতে পারেন ওভেনে। খাবার শুধু গরমই নয়, রান্নাও করা যায় ওভেনে। ওভেনের দাম শুরু আট হাজার টাকা থেকে।

উষ্ণতার অনুষঙ্গ

গিজার

শীত এলেই গিজারের কদর বেড়ে যায়। শীতে আরামে গোসলের জন্য অন্যতম দরকারি অনুষঙ্গ এটি। বাজারে গ্যাস ও ইলেকট্রিক দুই ধরনের গিজার পাওয়া যায়। ব্র্যান্ড ও নন-ব্র্যান্ড দুই ধরনের গিজারই পাবেন। আকার ও ব্র্যান্ড ভেদে দাম পাঁচ হাজার থেকে ১৫ হাজার টাকা।

 

উষ্ণতার অনুষঙ্গ

বেড হিটার

শীতের দিনে ঠাণ্ডা বিছানায় ঘুমাতে যেতেও অনেক সময় অনীহা হয়। শোবার পর বিছানা গরম হতেও অনেকটা সময় লাগে। এই সমস্যার সমাধান পাবেন বেড হিটার ব্যবহারে। এটি এক ধরনের বৈদ্যুতিক কম্বল। কম্বলের ওপরে বা নিচে বিছিয়ে দিলেই হয়। এটি বিছানাকে উষ্ণ রাখবে। ঘুম হবে আরামদায়ক। চাইলে ফ্লোরেও ব্যবহার করতে পারবেন। লো, মিডিয়াম ও হাই তিন ধরনের তাপমাত্রা পাবেন। নিউমার্কেট, গুলিস্তানসহ বিভিন্ন অনলাইন শপে পাবেন বেড হিটার। দাম পড়বে দুই হাজার ৫০০ থেকে ১৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com