ধানের শীষে লুকিয়ে আছে আজব ঘাসফড়িং
দেখতে সে সবুজ রঙের মাথায় আছে শিং,
আরো আছে রঙের ছোঁয়া, বয়সে এখন প্রবীণ।
হেলে যাওয়া খুঁটির ওপর বসেছে এক শালিক
চোখে তার লোলুপ দৃষ্টি, পাহারায় নেই মালিক।
ধান তো খাবই, সাথে খাব ঘাসফড়িংয়ের দল,
যদি চাস পালারে পালা, নয়তো পাবি ফল।
দমকা হাওয়ায় উঠল নড়ে কাকতাড়ুয়ার খুঁটি,
ধপাস করে গেল পড়ে হাতে থাকা লাঠি।
দুষ্টু শালিক হঠাৎ করেই গেল বোকা বনে,
কী করবে এখন ভাবছে আপন মনে।
এসেছে মালিক, হাতে তাহার মস্ত বড় লাঠি,
পালাই পালাই নয়তো আবার বানাবে পাটকাঠি।
ফড়িংগুলোর হাসির ঝিলিক পড়ছে যে চোখে,
ইচ্ছে হচ্ছে এখনই খাই তোদের ধরে।
তবে মালিক মশাই ভেঙে দিল নিয়তি,
তাই ভঙ্গ করা মানা।
তবে আবার আসব ফিরে,
তোদের আছেই জানা।
ছোট্ট ডানা মেলে দিয়ে আকাশেতে উড়ে,
দুষ্টু শালিক গান ধরেছে দুঃখমাখা সুরে।