গতকাল মুক্তির কাছে জানতে চাওয়া হয়, কেমন আছেন ‘গোলাপী এখন ট্রেনে’ অভিনেত্রী? মুক্তি বলেন, ‘মা এখনো পুরোপুরি সুস্থ হননি। চিকিৎসক সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। সে কারণেই সম্মাননা নিতে যেতে পারেননি। তাঁর হয়ে আমিই গ্রহণ করেছি সম্মাননা।
২০২২ সাল থেকে অসুস্থ আনোয়ারা। শুরুর দিকে কাউকেই চিনতে পারতেন না। পরে স্মৃতিশক্তি ফিরে পেলেও খুব একটা কথা বলেন না। এই পুরস্কার পাওয়ার খবর যখন জানিয়েছেন মুক্তি, কী অভিব্যক্তি ছিল তাঁর? ‘বাসায় এসে মায়ের হাতে সম্মাননা তুলে দিলে তিনি খুবই খুশি হয়েছেন।
১৯৪৮ সালে কুমিল্লায় জন্ম আনোয়ারার। ‘আজান’ [১৯৬১] ছবিতে প্রথম অভিনয়। এরপর অভিনয় করেছেন ‘নাচঘর’, ‘সঙ্গম’, ‘শুভদা’, ‘দেবদাস’, ‘সুন্দরী’সহ শতাধিক ছবিতে। আজীবন সম্মাননাসহ জাতীয় পুরস্কার পেয়েছেন আটবার।