সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সিভিল সার্জনের বিরুদ্ধে বহু অভিযোগ

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে
খুলনা জেলার স্বাস্থ্য প্রশাসন ঘিরে অভিযোগ-বিতর্ক এখন তুঙ্গে। টেন্ডার অনিয়ম, ভ্যাকসিন কার্যক্রমে বিলম্ব, সরকারি আবাসন ব্যবহারে বিধিভঙ্গ এবং বেসরকারি ক্লিনিক সিলগালা ও খুলে দেওয়ার ঘটনাকে ঘিরে সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্মকর্তা এসব অভিযোগ তুলে লিখিতভাবে স্বাস্থ্য দপ্তরে আপত্তি জানিয়েছেন।

ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাম্প্রতিক এমএসআর টেন্ডার নিয়ে একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান জাল কাগজপত্র দাখিল, বাজেটের অসামঞ্জস্য এবং প্রতিযোগিতা ব্যাহত করার অভিযোগ উঠিয়েছে।

এসংক্রান্ত লিখিত অভিযোগের ভিত্তিতে ডেপুটি সিভিল সার্জন ডা. মিজানুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন হয়।তবে কমিটির নথি চাওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তারা তা জমা দেননি বলে অভিযোগ রয়েছে।ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজল মল্লিক বলেন, ‘তদন্ত চলার বিষয়টি আলাদা। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া যাবে।’

ফুলতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসমিন আরা বলেন, ‘অনিয়ম হয়নি।অভিযোগগুলো প্রক্রিয়া শেষ হওয়ার পর আনা হয়েছে।’

অন্যদিকে অভিযোগকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, তদন্ত শেষ হওয়ার আগেই অনুমোদন দেওয়া নিরপেক্ষতার প্রশ্ন তোলে। এ ছাড়া খুলনায় চলমান টাইফয়েড টিকা কার্যক্রমে বরাদ্দ অর্থ প্রদানে বিলম্বের অভিযোগ উঠেছে। ইপিআইয়ের কয়েকজন কর্মী দাবি করেন, সময়মতো ভাতা না পাওয়ায় কার্যক্রম ব্যাহত হয়।

এ প্রসঙ্গে সিভিল সার্জন বলেন, ‘বিভিন্ন যাচাই-বাছাইয়ের কারণে দেরি হয়েছে।টাকা উপজেলা পর্যায়ে বিতরণ হবে।’ তিনি কমিশন নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। এদিকে সিভিল সার্জন নির্ধারিত বাংলো বাদ দিয়ে অফিস ভবনে পরিবারসহ থাকছেন বলে অভিযোগ রয়েছে। যার ফলে সরকারি রাজস্ব ক্ষতি হচ্ছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, ‘ভবন ব্যবহারের উপযোগী। প্রয়োজনীয় মেরামত জানালে করতাম।’

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com