সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

দেশে মুক্তির ৩ সপ্তাহ পর বিদেশে ছড়িয়ে পড়বে ‘জংলি’

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে
সিনেমাটির দৃশ্যে সিয়াম। ছবি : ফেসবুক থেকে নেওয়া

নির্মাতা এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমাটি ঈদে মুক্তির ঘোষণা এসেছিল আগেই, এবার  এলো বিশ্বব্যাপী মুক্তির ঘোষণা। ইতিমধ্যে শুরু হয়েছে সিনেমার প্রচার-প্রচারণা। ঈদুল ফিতরে দেশে মুক্তি পর ২৫ এপ্রিল বিদেশে মুক্তি পাবে সিনেমাটি। বিদেশে সিনেমাটির পরিবেশনা করবে স্বপ্ন স্কেয়ারক্রো।

সোমবার ‘জংলি’ সিনেমার নতুন পোস্টার প্রকাশ করে দেশের বাইরে মুক্তির তথ্য জানানো হয়। বিশ্বব্যাপী সিনেমাটির মুক্তির বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান দ্য অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি জানান, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, ইউকে, নিউজিল্যান্ড, সুইডেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, মালয়েশিয়া, আরব আমিরাত, বাহরাইন এবং ওমানে সিনেমাটির মুক্তি চূড়ান্ত হয়েছে।
‘জংলি’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি প্রমুখ। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার ‘জনম জনম’ শিরোনামের গান। প্রিন্স মাহমুদের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। গেয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা। ভিডিওতে দেখা গেল সিয়াম ও দীঘির রোমান্স। সিনেমার ট্রিজার মুক্তির আগে প্রি-টিজেও দেখা গেছে এই দুজনকে। পোস্টার ছাড়া এখনো দেখা মেলেনি এ সিনেমার আরেক নায়িকা শবনম বুবলীর।

পোস্টার, গান, প্রি-টিজ দেখে ধারণা করা যায়, সিয়াম ও দীঘির মধ্যে থাকে প্রেমের সম্পর্ক। প্রেমিকার সঙ্গে ঘটে যাওয়া কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে বদলে যায় সিয়ামের জীবন। হয়ে ওঠে জংলি। এই কারণেই হয়তো প্রি-টিজ শেয়ার করে ফেসবুকে লেখা হয়েছে, ‘ভালো তো সবাই বাসে। কিন্তু কেউ ভালোবেসে জংলি হয় না!’ সে সময় তার জীবনে আগমন হয় বুবলীর।

পর্দায় ‘জংলি’ হয়ে উঠতে চেষ্টার কোনো কমতি রাখেননি সিয়াম। চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে প্রায় সাত মাস চুল-দাড়ি কাটেননি তিনি। শুটিংয়ের পুরোটা সময় চরিত্রের মাঝেই যাপন করেছেন সিয়াম।

‘জংলি’র মুক্তির কথা ছিল গত কোরবানির ঈদের সময়। ঘোষণা এসেছিল গত রোজার ঈদে। তবে শেষ মুহূর্তে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। এম রাহিম বলেন, ‘তাড়াহুড়া করে কাজ শেষ করে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করতে চাইনি। তাই সে সময় রিলিজ দেওয়া হয়নি। আমি এবং আমার টিম চেয়েছিলাম, কোনো এক ফেস্টিভ্যালে যেন জংলি সিনেমাটি রিলিজ হয়। আমার বিশ্বাস প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার পর সব দর্শক জংলিকে আপন করে নেবে।’

সংশ্লিষ্ট সংবাদ: জংলি

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com