► যদি দাঁতের মজ্জায় ব্যাকটেরিয়া আক্রমণ করে বা প্রদাহ সৃষ্টি হয়।
► দাঁতক্ষয়, চোয়ালে আঘাত বা মাড়ির রোগে যখন দাঁতের মজ্জা ক্ষতিগ্রস্ত হয়।
প্রথমে দাঁতের সংক্রমিত মজ্জা ও স্নায়ু অপসারণ করা হয়। ফাঁপা অংশটি জীবাণুমুক্ত করে বিশেষ এক ধরনের রাবারজাতীয় কৃত্রিম মজ্জা দিয়ে পূরণ করে দাঁতে ফিলিং করা হয়। এর ওপর করা হয় স্থায়ী ফিলিং বা বসানো হয় ক্রাউন।
চিকিৎসার পর দাঁতের যত্ন
► অতিরিক্ত শক্ত হাড় বা আঠালো খাবার যতটুকু সম্ভব এড়িয়ে চলা।
► চিকিৎসার পর দাঁত ও মাড়ি সুস্থ হওয়া পর্যন্ত কিছু অস্বস্তি বা সংবেদনশীলতা দেখা দিতে পারে। মাড়ির ফোলাভাব সাধারণত দু-তিন দিনের মধ্যে কমে যায়। ঘাবড়াবেন না।