বারান্দার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রোগীর সারি। বারান্দার দুই পাশেই রোগী আছে। মশারি টানিয়ে রোগীদের অনেকে ঘুমাচ্ছে। কেউ বা বিশ্রাম নিচ্ছে।আবার কেউ কেউ মশারি ছেড়ে দিয়ে বসে বা শুয়ে আছে। গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের বারান্দার চিত্র এটি। আর ওয়ার্ডের ভেতরের দৃশ্য তো আরো ভয়াবহ। রোগী, রোগীর স্বজন, চিকিৎসক, নার্সদের নিয়ে এক অমানবিক পরিবেশ।চলতি মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে এই হাসপাতালে।








