মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৯ জনে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৫ বছরের কম বয়সী রোগী ৪৩ হাজার ৮২৯ জন, যা প্রায় ৬৬ শতাংশ।গতকাল মারা যাওয়া ব্যক্তিদের চারজন নারী ও দুজন পুরুষ। মৃত ব্যক্তিদের মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুজন, ডিএনসিসি কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে দুজন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন ও শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন চিকিৎসাধীন।তাঁদের বয়স যথাক্রমে ৩০, ১৮, ৩১, ৫, ২৮ ও ৬০ বছর।গত এক দিনে হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৩৬০ জন, ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ১৭১ জন, এরপর বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১১১ জন, খুলনা বিভাগে ৬২ জন, রাজশাহী বিভাগে ৭৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রংপুরে ১২ জন ও সিলেট বিভাগে সাতজন রোগীর তথ্য পাওয়া গেছে।