মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

স্থাপত্যের বিস্ময়

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
স্টোনহেঞ্জ দাঁড়িয়ে আছে উইল্টারশায়ারের এক ঘেসোভূমিতে। যখন মেসোপটমেয়ীরা চাকা আবিষ্কার করল, তখনও  নাকি পাথরগুলো ওখানেই ছিল। যখন মিসরীয়রা পিরামিড বানালো তখনো ওগুলো ঠাঁই দাঁড়িয়েছিল, ভারতীয়রা যখন সংখ্যা আবিষ্কার পরে শূন্য আবিষ্কার করল, ইংল্যান্ডের বুকে তখনো ওগুলো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। তারপর কত কী তৈরি হলো, কলোসিয়াম হলো, তাজমহল হলো, পিসার মিনার তৈরি হলো, তারও কয়েক হাজার বছর আগে অশোক বিশাল এক স্তম্ভ পুঁতলেন, তখনো ওই আলগা পাথরগুলো দাঁড়িয়েছিল।

ভিনগ্রহী এলিয়েনেরা অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে ওগুলো ওভাবে দাঁড় করিয়েছিল? নাকি কোনো জাদুকর?প্রায় দশ হাজার বছর আগে স্টোনহেঞ্জ নির্মাণ শুরু হয়েছিল বলে মনে করেন প্রত্নতত্ত্ববিদেরা। তবে একদিনে তৈরি হয়নি এই বিশাল স্থাপত্যকর্ম। সেটা আসলে সম্ভবও নয়। একেকটা পিরামিড কিংবা হালের তাজমহল তৈরি করতেও যেখানে কয়েক দশক সময় লেগে যায়, সেখানে অতি প্রাচীন এই পাথুরে স্তম্ভ তৈরি করতেও নিশ্চয়ই অনেক সময় লেগেছিল।
কিন্তু স্টোনহেঞ্জে তেমন কোনো উদ্দেশ্য ছিল না, তাহলে কীসের মোহে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই জিনিস তৈরি করে গেছে প্রাচীনকালের মানুষেরা।এর উত্তরে অনেকে অনেক তত্ত্ব দিয়েছেন- অদ্ভুত আর বৈজ্ঞানিক দুধরনেরই। তা নিয়েই আলোচনা করা হবে এ লেখায় ।

সূত্র: হিস্ট্রি ডট কম

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com