সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

স্তন ক্যান্সার চিকিৎসার সর্বাধুনিক ওষুধ এখন দেশে

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

বাংলাদেশে প্রতিবছর হাজার হাজার নারীর জীবন কেড়ে নিচ্ছে স্তন ক্যান্সার। বিশেষ করে হরমোন রিসেপ্টর (ER) পজিটিভ, HER2 নেগেটিভ এবং ESR1 মিউটেশনযুক্ত রোগীরা অনেক সময় প্রচলিত চিকিৎসায় ভালো ফল পান না। সে ক্ষেত্রে প্রয়োজন বিশেষায়িত কিছু ওষুধ। বিশ্ব ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস অক্টোবরে আমাদের দেশে বাজারজাত শুরু হয়েছে এর চিকিৎসায় ব্যবহৃত যুগান্তকারী নতুন ওষুধ এলাসেসট্রান্ট (Elacestrant)।

ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় এটি একটি নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে।

বৈজ্ঞানিক প্রমাণ—এমারেল্ড ট্রায়াল

EMERALD ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণিত হয়েছে যে :

♦  ESR1 মিউটেশনযুক্ত ব্রেস্ট ক্যান্সার রোগীদের ক্ষেত্রে প্রচলিত হরমোন থেরাপির তুলনায় দ্বিগুণ সময় রোগ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম এলাসেসট্রান্ট।

♦  রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি রোগীর মানসিক ও শারীরিক জীবনমান উন্নত করে।

সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া

যেকোনো ওষুধের মতো এলাসেসট্রান্টেরও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে, যেমন—

♦  বমি বমি ভাব বা বমি।

♦  রক্তে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড বৃদ্ধি।

♦  অবসন্নতা বা দুর্বল লাগা।

♦  লিভার এনজাইম পরিবর্তন।

তবে নিয়মিত ফলোআপ ও পরীক্ষার মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

দেশের ক্যান্সার রোগীদের আর শুধু বিদেশের উন্নত চিকিৎসার দিকে তাকিয়ে থাকতে হবে না। তুলনামূলক সাশ্রয়ী মূল্যে আধুনিক এই চিকিৎসা এখন আমাদের দেশেই পাওয়া যাবে। এটি আমাদের ক্যান্সার চিকিৎসা ব্যবস্থায় এক বিশাল অগ্রগতি।

অক্টোবর মাসে স্তন ক্যান্সার সচেতনতা বাড়ানোর পাশাপাশি এলাসেসট্রান্টের উদ্বোধন আমাদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। বাংলাদেশের বহু স্তন ক্যান্সার রোগীর জন্য নতুন আশার আলো এই ওষুধ।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com