মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পূর্ণিমার বিবাহবিচ্ছেদ, ববির বিয়ের গুঞ্জন

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে
কিছুদিন আগে চিত্রনায়িকা পূর্ণিমার এক ফেসবুক পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জনের ঝড় ওঠে! কেউ কেউ ধারণা করেন, স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে হয়তো তার দূরত্ব তৈরি হয়েছে!

অবশেষে বিচ্ছেদের সেই গুঞ্জনের জবাব দিয়েছেন নায়িকা। আজ শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আগের পোস্টের ব্যাখ্যা দিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন পূর্ণিমা। সেই পোস্টে তিনি স্বামী আশফাকুর রহমান রবিনকেও ট্যাগ দেন।

সেই পোস্টে পূর্ণিমা জানান, তার আগের ফেসবুক পোস্টে কোনো ব্যক্তিগত সংকটের ইঙ্গিত ছিল না, বরং জীবনের অভিজ্ঞতার ভাবনাই লিখেছিলেন তিনি।এ বিষয়ে তিনি লেখেন, ‘সুদিনে মানুষের বন্ধুর অভাব হয় না। এদের অধিকাংশই সুযোগসন্ধানী কৃত্রিম বন্ধু। এরা সব সময়ই নিজের স্বার্থ উদ্ধারে ব্যতিব্যস্ত থাকে। দুর্দিনে এদের খুঁজে পাওয়া ভার! আমার দেওয়া স্ট্যাটাসটি থেকে এমনটাই বোঝানো হয়েছিল।

’ 

No photo description available.

তবে অভিনেত্রীর আক্ষেপ, তার লেখাটি ভুলভাবে ব্যাখ্যা করেছেন অনেকেই।

পূর্ণিমার ভাষ্যে, ‘লেখাটির কিছু অংশ আগে-পিছে না বুঝে অনেকে আমার পারিবারিক জীবনের সঙ্গে মিলিয়ে ফেলেছে! সেখান থেকে কিছু সংবাদমাধ্যম সত্যতা নিশ্চিত না করে চটকদার শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে, যা আমাকে বিস্মিত ও মর্মাহত করেছে।’

পূর্ণিমা স্পষ্ট করে জানান, ‘আমার দেওয়া স্ট্যাটাসের সঙ্গে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি।’

সর্বশেষে তিনি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘আমার দীর্ঘ ক্যারিয়ারে শুরু থেকে দেশ-বিদেশের অগণিত মানুষের ভালোবাসার পাশাপাশি সংবাদকর্মীদেরও সাপোর্ট পেয়েছি।

আশা রাখি, আগামীতেও আমার প্রতি তাদের ভালোবাসা অব্যাহত থাকবে।’ 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com