মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

এমন দিনে তারে বলা যায়

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে
ক্যাপিটাল ড্রামার নতুন নাটক
‘এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিষায়’-রবীন্দ্রনাথ ঠাকুরের এ গান অনেকেরই বরষা দিনের সঙ্গী। গানটির প্রথম চরণ থেকেই নতুন নাটকের নাম ঠিক করলেন হালের প্রশংসিত নির্মাতা জাহিদ প্রীতম। যেটা নির্মাণ করেছেন ক্যাপিটাল ড্রামার জন্য। ৩০ অক্টোবর নাটকটি আসবে অন্তর্জালে।এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, প্রিয়ন্তী উর্বী, মীর রাব্বি প্রমুখ।ত্রিভুজ প্রেমের গল্পের এ নাটক নিয়ে নির্মাতা বলেন, ‘গল্পটা এমনভাবেই সাজানো হয়েছে, শেষ দৃশ্যের আগ পর্যন্ত গল্পের চরিত্রগুলো কে কোথায় যাচ্ছে, তাদের শেষ কোথায়, কিছুই অনুমান করা যায় না সেভাবে। আর এখানেই গল্প আর এই নামের সার্থকতা! নির্মাতা হিসেবে দর্শকের সঙ্গে এই ইঁদুর-বিড়াল খেলা আমি উপভোগ করি। দেখা যাক এবারও দর্শক আমার গল্পের মায়াজালে পা দেয় কি না।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com