আলতোভাবে ম্যাসাজ করুন
অনেকেই হাতের তালু দিয়ে জোরে ঘষে ঘষে তেল ব্যবহার করেন। ভাবেন এতে উপকার বেশি। আদতে তাতে চুল ভেঙে যাওয়ার শঙ্কাই বেশি থাকে। এ জন্য আঙুলের ডগা গরম তেলে ডুবিয়ে আলতোভাবে মাথার ত্বকে বৃত্তাকারে ধীরে ধীরে ম্যাসাজ করতে হবে। এতে তেল মালিশের সঙ্গে সঙ্গে মাথার শিরায় রক্তসঞ্চালন গতির উন্নতি হয়।
উপযুক্ত তেল বাছাই
শুধু নিয়ম মেনে তেল ব্যবহারেই তেলের পরিপূর্ণ উপকার পাওয়া যায় না। এ জন্য চাই চুলের জন্য সঠিক তেল বাছাই। বাজারে নারকেল, জলপাই, বাদাম, ক্যাস্টর, তিলসহ বিভিন্ন উপাদানের তেল পাওয়া যায়। একেক তেলে একেক ভিটামিন থাকে। চুলের ধরন বুঝে তেল বেছে নিন।