সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ওজন কমানো উচিত নারীদের

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

প্রতিদিনের ছোট কোনো অভ্যাস ওজন কমানোর চেষ্টা ব্যর্থ করে দিতে পারে। অনেক নারী কঠোর ডায়েট বা ব্যায়াম করেন, তবু তাঁরা ইতিবাচক ফল পান না।

পর্যাপ্ত প্রোটিন না খাওয়া

প্রোটিন ওজন কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ক্ষুধা কমায়, দীর্ঘ সময় ধরে পেট ভর্তি রাখে। ডিম, মাছ, ডেইরি, শিম, ডাল বা অন্যান্য উদ্ভিদজাতীয় প্রোটিন ওজন কমাতে বড় ভূমিকা রাখতে পারে।

পর্যাপ্ত ফাইবার না নেওয়া

ফাইবার হজম এবং ক্ষুধা নিয়ন্ত্রণে সহায়ক। কম ফাইবারযুক্ত খাবার ওজন কমানোর গতি ধীর করে, রক্তের শর্করা বাড়ায় এবং অন্ত্রের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করে। ফল, সবজি, হোল গ্রেইন এবং ডাল আপনার পেট দীর্ঘ সময় ধরে ভরা রাখে এবং খিদে কমায়।

পর্যাপ্ত ঘুম না হওয়া

ঘুমও ওজন কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুমের অভাব হরমোনের ভারসাম্য বিঘ্নিত করে, যা ক্ষুধা বাড়ায় এবং মেটাবলিজম ধীর করে। দৈনিক ৭-৯ ঘণ্টা ঘুম শক্তি বৃদ্ধি, চর্বি হ্রাস এবং সামগ্রিক সুস্থতায় সাহায্য করে।

খুব কম বা খুব বেশি ব্যায়াম করা

শরীরের জন্য ব্যায়াম জরুরি। তবে অতিরিক্ত বা অপর্যাপ্ত ব্যায়াম—কোনোটাই উচিত নয়। কম ব্যায়াম পেশি হ্রাস এবং মেটাবলিজম ধীরে হয়। আবার অতিরিক্ত ব্যায়াম ক্লান্তি এবং ওজন বাড়াতে পারে।

স্ট্রেস নিয়ন্ত্রণ না করা

দীর্ঘস্থায়ী মানসিক চাপ ওজন কমানোর প্রচেষ্টা ব্যর্থ করে দিতে পারে। স্ট্রেস হরমোন কর্টিসল বাড়ায়, বিশেষ করে পেটে চর্বি জমতে সাহায্য করে। মানসিক চাপ অনেক সময় আবেগভিত্তিক অতিরিক্ত খাবারের কারণও হয়।

সূত্র: হেলথশট

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com