বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শরৎ উৎসব পালন করা হলো। গতকাল বৃহস্পতিবার চারুকলা অনুষদের বকুলতলায় চারুকলা অনুষদের তত্ত্বাবধানে সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) অংশগ্রহণে এই উৎসব আয়োজিত হয়।চারুকলা বিভাগের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় শরৎ উৎসব। এরপর উপস্থিত বক্তারা শরৎ উৎসব উপলক্ষে বক্তব্য দেন।
তিনি আরো বলেন, ‘আজকের শরৎ উৎসবের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। এ ধরনের উৎসব মানুষে-মানুষে, শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ককে আরো দৃঢ় করে।
প্রতিযোগিতামূলক ও ব্যস্ত জীবনে আমরা প্রায়ই একে অন্যের কাছ থেকে দূরে সরে যাই। এই উৎসবগুলো আমাদের পুনরায় একত্র করে, পরস্পরের প্রতি সৌহার্দ্য ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে।’চারুকলা বিভাগের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক স্টেকহোল্ডার হিসেবে, কেন একসঙ্গে আরো বেশি সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারি না? ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠত্বের দাবি রাখে ঠিক এই কারণেই আমরা একটি সামাজিক ও সাংস্কৃতিক মতবিনিময়, সংলাপ এবং দৃশ্যমানতার চর্চা করে থাকি।’