সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আজীবন মানুষের ভালোবাসা চাই

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে
আলাদিনের চেরাগ
  • ধরুন, রূপকথার সেই আলাদিনের চেরাগ পেলেন আপনি! তাতে ঘষাও দিলেন। ‘জো হুকুম’ বলে বেরিয়ে এলো বিশালাকৃতির সেই দৈত্য। আপনার তিনটি চাওয়া পূর্ণ করবে সে। কী চাইবেন দৈত্যের কাছে? অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান জানিয়েছেন আলাদিনের চেরাগ পেলে তিনি কী চাইবেন

প্রথম চাওয়া

আজীবন মানুষের ভালোবাসা চাইদৈত্যের কাছে প্রথমেই চাইব মা–বাবার সুস্থতা। আমরা যত বড় হচ্ছি, মা–বাবার বয়স তত বাড়ছে। ফলে তাঁদের শরীরে ভর করে অসুস্থতা, যেটা সন্তান হিসেবে আমাকে বেশ চিন্তিত করে। কারণ প্রতিটি সন্তানের জীবনেই মা–বাবা আশীর্বাদ।

উনারা সুস্থ থাকলে নির্ভার থাকা যায়।দ্বিতীয় চাওয়া

মানুষের জীবনে মানসিক শান্তি থাকাটা ভীষণ প্রয়োজন। অনেকেরই দেখা যায় অর্থ, যশ, খ্যাতি সবই আছে; কিন্তু মানসিক শান্তি নেই। এমন হলে কেউ জীবনে কখনোই সুখী হতে পারবে না, কাজে মনোযোগ দিতে পারবে না।

তাহলে জীবনকে সুন্দরভাবে সাজানো যায়।তৃতীয় চাওয়া

ভালো মানুষের সংজ্ঞায় যা যা বৈশিষ্ট্য থাকে, আমি তেমনই ভালো মানুষ হতে চাই, যাতে আজীবন মানুষের ভালোবাসা পেতে পারি। আমি সবার ভালোবাসা পেয়ে ধন্য হতে চাই। কারণ এই ভালোবাসাটাই জীবনের সেরা অর্জন।

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com