সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বাউবিতে দূরশিক্ষণে বিএমএড ও বিএড

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে
  • দূরশিক্ষণ পদ্ধতিতে ব্যাচেলর অব মাদরাসা এডুকেশন (বিএমএড) ও ব্যাচেলর অব এডুকেশন (বিএড) করা যাবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি)। এক বছর মেয়াদি কোর্স দুটি সাধারণ ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ভবিষ্যতে শিক্ষক হতে আগ্রহীদের জন্য। বিস্তারিত জানাচ্ছেন আজাদ আলমগীর

ব্যাচেলর অব মাদরাসা এডুকেশন (বিএমএড) : যাঁরা মূলত দাখিল মাদরাসার শিক্ষক হতে চান তাঁদের জন্য বিএমএড কোর্সটি খুবই দরকারি। কোর্সটিতে আবেদনের যোগ্যতা— মাদরাসা শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম ফাজিল বা সমমান পাস অথবা আল-কোরআন ও তাজবিদ/আল হাদিস/আরবি/আকাইদ ও ফিকহ বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম ফাজিল ডিগ্রিসহ সরকারি বা বেসরকারি মাদরাসা বা স্কুলের শিক্ষক। এক বছরের (২ সেমিস্টার) কোর্সটির মোট ক্রেডিট আওয়ার ৬২। স্নাতক বা সমমানের এই কোর্সের রেজিস্ট্রেশনের পর মোট মেয়াদ থাকবে পাঁচ বছর।

এক বছরে মোট কোর্স ফি দিতে হবে ১৫ হাজার ৫০০ টাকা।আবেদন ও বাছাই : আগ্রহী প্রার্থীরা ২০২৬ শিক্ষাবর্ষে (ব্যাচ-২৬) অনলাইনে আবেদন করতে পারবেন ২৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত। আবেদন ফি (৭০০ টাকা) জমা দিতে হবে অনলাইনে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ও মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হবে ৪ ডিসেম্বর।
অনলাইন থেকে মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ১১ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীর নিজস্ব মোবাইল ফোন নম্বর ও আইডি ব্যবহার করে অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীকে অবশ্যই আবেদনের কপি, ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ রাখতে হবে পরবর্তী সব কার্যক্রমের জন্য। অনলাইনে আবেদনের সময় সব শিক্ষাগত যোগ্যতা এবং কোনো অভিজ্ঞতা থাকলে তা উল্লেখ করতে হবে।

ব্যাচেলর অব মাদরাসা এডুকেশন (বিএড) : প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতে চাইলে ব্যাচেলর অব এডুকেশন (বিএড) সনদ থাকা জরুরি। মূলত যাঁরা সরকারি বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হতে চান, তাঁদের জন্যই এই বিএড কোর্স। ভর্তির যোগ্যতা—স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। এক বছরের (২ সেমিস্টার) কোর্সটির মোট ক্রেডিট আওয়ার ৬২। স্নাতক বা সমমানের এই কোর্সের রেজিস্ট্রেশনের পর মোট মেয়াদ থাকবে পাঁচ বছর।

আবেদন ও পরীক্ষা : আগ্রহী প্রার্থীরা ২০২৬ শিক্ষাবর্ষে (ব্যাচ-২৬) অনলাইনে আবেদন কতে পারবেন ১২ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত। আবেদন ফি ৭০০ টাকা। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২০ নভেম্বর। ২০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে বাউবির বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে। অনলাইন থেকে মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ২২ নভেম্বর পর্যন্ত। মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১৭ ডিসেম্বর। ভর্তির সুযোগ দেওয়া হবে ২০ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রার্থীর নিজস্ব মোবাইল ফোন নম্বর ও আইডি ব্যবহার করে অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীকে অবশ্যই আবেদনের কপি, ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ রাখতে হবে পরবর্তী সব কার্যক্রমের জন্য। অনলাইনে আবেদনের সময় সব শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে।

আবেদনের লিংক : http://osapnew.bou.ac.bd

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com