মৌলিক সংখ্যা কাকে বলে, জানেন নিশ্চয়ই। যেসব সংখ্যাকে ১ ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, তাদের মৌলিক সংখ্যা বলে। যেমন—২, ৩, ৫, ৭ ইত্যাদি। এখন ভাবুন তো, পিথাগোরাসের মৌলিক সংখ্যা হলে কেমন হয়? যেসব মৌলিক সংখ্যাকে দুটি সংখ্যার বর্গের যোগফল আকারে লেখা যায়, সেগুলো হলো পিথাগোরাসের মৌলিক সংখ্যা।









