সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জ্ঞান ও জীবনের প্রতি ছিল অভিন্ন টান

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে
সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
সৈয়দ মনজুরুল ইসলাম তথা মনজুর ভাইয়ের কথা ভাবা মানে এমন একজনের কথা ভাবা, যিনি সর্বদা গতিশীল। আমাদের দৈনন্দিন জীবনেই হোক বা মনের জীবনেই হোক, সেখানে তিনি তীব্রভাবে বাস করেন। প্রকৃতপক্ষে তাঁর কথা ভাবলেই একটা ঘূর্ণিঝড়ের কথা মনে পড়ে, যা তাঁর গতিপথে ঘুরপাক খায়। কিন্তু তাঁর ক্ষেত্রে, বিশেষত তাঁর মনের দৃশ্যপটে ঘূর্ণিঝড়টি সকাল থেকে রাত অবধি সক্রিয়তা হারায় না।

সৈয়দ মনজুরুল ইসলামকে সব আড্ডায় পাওয়া যেত না।

তখন থেকেই তিনি ঢাকার সুপরিচিত আড্ডা স্পটগুলোতে সর্বদা মধ্যমণি ছিলেন। শুধু বন্ধু বানানোই নয়, বন্ধুত্ব ধরে রাখার নিপাট প্রতিভাও তাঁর ছিল। এবং তাঁদের সঙ্গে সময় কাটানোর প্রবণতা সব সময় তাঁর মননে সক্রিয় ছিল। তাঁর সঙ্গে গাড়িতে ভ্রমণ করলেই বিস্মিত হবেন, এই সময়ের মধ্যে কতগুলো কল তিনি হাসিমুখে রিসিভ করলেন।সৈয়দ মনজুরুল ইসলাম কোনোভাবেই প্রথাগত গোপন বুদ্ধিজীবী নন।যাঁরা তাঁকে ভালোভাবে চেনেন, তাঁরাও জানেন, তাঁর কাছে কতটা সহজে পৌঁছা যায়। তিনি কারো প্রস্তাব সম্পর্কে না ভেবে ‘না’ বলতেন না।

তিনি কিভাবে কাজের সঙ্গে অবসর এবং বৌদ্ধিক ব্যস্ততার সমন্বয় ঘটাতে পারতেন, তা দেখে বিস্মিত হতে হয়। জীবনের প্রতি তাঁর যেমন বিশাল ক্ষুধা ছিল, জ্ঞানের প্রতিও ছিল অভিন্ন ক্ষুধা। এই দুটি চমত্কার সমন্বয় তাঁকে আমাদের সময়ের প্রধান কথাসাহিত্য লেখকদের একজন করে তোলে। এ কারণেই তিনি কেবল সাংস্কৃতিক এবং ক্যাম্পাসের ঘটনাবলি নয়, রাজনীতি এবং সমসাময়িক ঘটনাবলি সম্পর্কেও সহজেই মন্তব্য করতে পারেন। এ কারণেই তিনি প্রতিদিনের ঘটনাবলি সম্পর্কে গদ্যে মন্ত্রমুগ্ধকর কথাসাহিত্য লেখেন।

সৈয়দ মনজুরুল ইসলাম সম্পর্কে চিন্তা করা মানে কেবল তাঁর অসাধারণ আগ্রহের পরিসর নয়, বরং তাঁর লেখায় তিনি যে পরিধি এবং গভীরতা প্রদর্শন করেন, তা-ও ভাবা। তবে অবশ্যই দুটি বিষয় ঘনিষ্ঠভাবে সংযুক্ত। বৌদ্ধিকভাবে, তিনি প্রথমে সাহিত্যে উচ্চতর অধ্যয়ন করেছিলেন, আধুনিকতাবাদী পাশ্চাত্য কাব্যবিদ্যায় বিশেষজ্ঞ ছিলেন, তবে তিনি সর্বদা নান্দনিকতা এবং তত্ত্বের প্রতি গভীর আগ্রহ রেখেছিলেন, যা তিনি নিজেই অনুসরণ করতেন।

লেখক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইউজিসি অধ্যাপক

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com