সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

দেশে ফিরেই মোশারফ করিমের সাথে শুটিং-এ হিমি

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের নাট্যাঙ্গনের এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি বহু জনপ্রিয় নাটক দর্শককে উপহার দিয়েছেন। বিশেষত হিমি এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে জুটি বেধে অনেক নাটক উপহার দিয়েছেন দর্শককে। দর্শকও হিমি-নিলয় অভিনীত নাটকগুলো প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করেন।বাংলাদেশের নাট্যাঙ্গনের এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি বহু জনপ্রিয় নাটক দর্শককে উপহার দিয়েছেন। বিশেষত হিমি এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে জুটি বেধে অনেক নাটক উপহার দিয়েছেন দর্শককে। দর্শকও হিমি-নিলয় অভিনীত নাটকগুলো প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করেন।

এরমধ্যে হিমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। নিজের মতো করে সময় কাটিয়ে তিনি এরইমধ্যে দেশে ফিরেছেন। দেশে ফিরেই তিনি এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘লাল মোরগের ঝুল’। নাটকটি রচনা ও পরিচালনা করেছে তারিক মুহাম্মদ হাসান। এরইমধ্যে নাটকটির দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে বলেও জানান হিমি।

দেশে ফিরে কাজ প্রসঙ্গে হিমি বলেন, ‘দেশে ফিরেই আমার অত্যন্ত প্রিয় অভিনেতা মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে লাল মোরগের ঝুল নাটকে অভিনয় করেছি। তারসঙ্গে আরো বেশ কয়েকটি নাটক করার পরিকল্পনা আছে। সত্যি বলতে কী এই সময়ে এসে বেশ ভালো ভালো গল্পে কাজ করার প্রস্তাব আসছে। সব যে একই ঘরানার গল্প এমন নয়, বিভিন্ন ধরনের গল্পে কাজ করার প্রস্তাব আসছে। রোমান্টিক, কমেডি এমন কী ভীষণ সিরিয়াস গল্পেও কাজ করার প্রস্তাব আসছে। তবে এরমধ্যে নারী প্রধান কিছু গল্পেও কাজ করছি। কারণ এই ধরনের গল্পে আমার কাজ কম করা হয়েছে। যে কারণে এই সময়টাতে এসে আমি নারী প্রধান গল্পের দিকেও একটু মনোযোগ দিচ্ছি। গল্পগুলো খুউব সুন্দর। দর্শকের ভালোলাগবে সেই কাজগুলো-এটা আমার বিশ্বাস।’

বর্তমানে তার ক্যারিয়ারে চ্যালেঞ্জিং সময় যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন আমার ক্যারিয়ারের চ্যালেঞ্জিং সময়। আমি মনেকরি একজন শিল্পী নিজেকে শিল্পী হিসেবে আরো পরিণত করতে পারে এই চ্যালেঞ্জিং সময়টাতেই। কারণ এই এক্সপেরিমেন্টাল কাজগুলোতে নিজেকে যথাযথভাবে উপস্থাপনের সুযোগ থাকে। ধন্যবাদ সবাইকে যারা আমাকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যালেঞ্জিং নাটকে কাজ করেছেন, যারা আমাকে নিয়ে একের পর এক নাটক নির্মাণ করেছেন। ধন্যবাদ আমার সকল সহশিল্পীর প্রতি বিশেষত নিলয় ভাই এবং মোশাররফ ভাইয়ের প্রতি।’

অন্যদিকে আজ এই অভিনেত্রীর জন্মদিন। জন্মদিনে বিশেষ কোন আয়োজন নেই জানিয়ে হিমি বলেন, ‘আজ আমার জন্মদিন। বিশেষ কোনো পরিকল্পনা নেই। শুধু সবার কাছে দোয়া চাই যেন আগামীতে আরো ভালো ভালো নাটক উপহার দিতে পারি।’

গত ১ অক্টোবর নিলয় ও হিমি অভিনীত ‘হিট্যমান’নাটকটি ‘রঙ্গন এন্টারটেইনম্যান্ট’ এ প্রকাশিত হয়। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। মাত্র দুই দিনেই নাটকটি ১০ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com