ত্বকের তেলগ্রন্থি থেকে স্বাভাবিকভাবেই সেবাম (তেল) নিঃসৃত হয়। এটি ত্বককে আর্দ্র ও সুরক্ষিত রাখে। কিন্তু কারো কারো ক্ষেত্রে এই নিঃসরণ বেশি হয়। এর পেছনে রয়েছে কয়েকটি কারণ।
তৈলাক্ত ত্বক অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। বারবার মুখ ধোয়ার পরও কিছুক্ষণ পর মনে হয় ত্বক তেলে চকচক করছে, মেকআপ টিকছে না, বা ব্রণ-ফুসকুড়ি উঠছে। একটু যত্ন নিলে এমন ত্বকও হতে পারে সতেজ ও উজ্জ্বল। তৈলাক্ত ত্বক ভালো রাখার পরামর্শ দিয়েছেন রূপ বিশেষজ্ঞ শারমিন কচি লিখেছেন অলকানন্দা রায়
ত্বকের তেলগ্রন্থি থেকে স্বাভাবিকভাবেই সেবাম (তেল) নিঃসৃত হয়। এটি ত্বককে আর্দ্র ও সুরক্ষিত রাখে। কিন্তু কারো কারো ক্ষেত্রে এই নিঃসরণ বেশি হয়। এর পেছনে রয়েছে কয়েকটি কারণ।
সাপ্তাহিক এক্সফোলিয়েশন : সপ্তাহে এক-দুইবার হালকা স্ক্রাব ব্যবহার করুন। এতে মৃত কোষ দূর হবে, ব্রণ হওয়ার প্রবণতাও কমবে।
যেসব অভ্যাস এড়িয়ে চলবেন
* বারবার হাত দিয়ে মুখ স্পর্শ করা
* ভারী ক্রিম বা তেলযুক্ত প্রসাধনী ব্যবহার
* রাতে মেকআপ না তুলে ঘুমানো
যা জেনে রাখা প্রয়োজন
* খুব গরম পানি দিয়ে বারবার মুখ ধুলে ত্বক শুকিয়ে গিয়ে উল্টো আরো বেশি তেল তৈরি করে। তাই কুসুম গরম বা ঠাণ্ডা পানি ব্যবহার করা ভালো।
* মোবাইল ফোনের স্ক্রিনে জমে থাকা ময়লা-তেল মুখে ব্রণ বাড়ায়। নিয়মিত ফোনের স্ক্রিন পরিষ্কার করুন।
* বাইরে থাকলে টিস্যুর পরিবর্তে ব্লটিং পেপার ব্যবহার করুন। এটি ত্বক থেকে তেল শুষে নেয়, মেকআপ নষ্ট করে না।
* অনিদ্রা বা কম ঘুম হরমোনাল পরিবর্তন ঘটায়, এতে তেল নিঃসরণ বেড়ে যায়। পর্যাপ্ত ঘুম তাই জরুরি।
ফেসপ্যাক বানাবেন যেভাবে
তেলতেলে ত্বকের যত্নে ঘরে বসেই কিছু প্রাকৃতিক ফেসপ্যাক ব্যবহার করা যায়। এগুলো সহজলভ্য, ক্ষতিকর নয় এবং ত্বককে সতেজ রাখে।
মুলতানি মাটি প্যাক : মুলতানি মাটি ২ চামচ, গোলাপজল ২-৩ চামচ মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি অতিরিক্ত তেল শোষণ করে, ছিদ্র পরিষ্কার রাখে।
শসা ও দই প্যাক : শসার রস ২ চামচ, দই ১ চামচ মিশিয়ে মুখে ১৫ মিনিট রাখুন। শসা ত্বকর তাপমাত্রা ঠাণ্ডা করে, দইয়ের ল্যাকটিক এসিড ত্বক মসৃণ করে।
ডিমের সাদা অংশ মাস্ক : ডিমের সাদা অংশ ১টা, কয়েক ফোঁটা লেবুর রস ভালোভাবে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি ছিদ্র টাইট করে, তেল ও ব্রণ কমায়।
মধু ও নিমের প্যাক : নিমপাতা বাটা ১ চামচ, মধু ১ চামচ, মিশিয়ে ব্রণপ্রবণ জায়গায় লাগান। এটি ব্যাকটেরিয়া প্রতিরোধ করে, ত্বক পরিষ্কার রাখে।
এই ফেসপ্যাকগুলো সপ্তাহে এক-দুইবার ব্যবহার করলেই যথেষ্ট। তবে কোনো উপাদানে অ্যালার্জি আছে কি না, আগে পরীক্ষা করে নেওয়া জরুরি। তৈলাক্ত ত্বক একেবারেই সমস্যা নয় বরং এটি বার্ধক্যের ছাপ দেরিতে আনে। বরফ ঘষা, সঠিক প্রোডাক্ট, নিয়মিত যত্ন আর স্বাস্থ্যকর জীবনধারা এই কয়েকটি অভ্যাস গড়ে তুললেই ত্বক হবে সতেজ, ব্রণ কমবে, আর উজ্জ্বল থাকবে স্বাভাবিকভাবেই।